ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা শুরুর পর থেকে প্রায় ৯ হাজার মার্কিন নাগরিক মধ্যপ্রাচ্য ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুদ্ধের চতুর্থ দিনে তেহরানে নতুন করে হামলার মধ্যেই এই তথ্য সামনে এসেছে। একই সময়ে কংগ্রেসে যুদ্ধের যৌক্তিকতা নিয়ে আলোচনা শুরু হয়েছে এবং কিছু আইনপ্রণেতা প্রেসিডেন্টের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন।

মধ্যপ্রাচ্য

Advertisement

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, মঙ্গলবার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা হামলার মধ্যেই এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এই সংঘাতে এখন পর্যন্ত ১৬৫ জন শিশু ও স্কুলকর্মীসহ শত শত ইরানি এবং ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন।

পাল্টা জবাবে তেহরান উপসাগরীয় অঞ্চলে তেল স্থাপনা ও মার্কিন কূটনৈতিক মিশনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এদিকে সংঘাতে যোগ দেয়ার পর তেহরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই করতে লেবাননের ভূখণ্ডের আরও ভেতরে সেনা পাঠিয়েছে ইসরায়েল।

রুবিও জানান, বর্তমানে প্রায় ১৬০০ মার্কিন নাগরিক সহায়তা চেয়ে আবেদন করেছেন। এছাড়া মঙ্গলবার দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনের পাশের এলাকায় একটি ড্রোন আঘাত হানে বলে তিনি নিশ্চিত করেছেন। এতে একটি পার্কিং লটে আগুন লেগে যায়, তবে সব কর্মী নিরাপদ আছেন।

রুবিও বলেন, ‘দুঃখজনকভাবে একটি ড্রোন চ্যান্সেলারি ভবনের পাশের পার্কিং লটে আঘাত করে এবং সেখানে আগুন ধরে যায়। সব কর্মীর খোঁজ নেয়া হয়েছে।’

এ সময় প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা কংগ্রেস সদস্যদের কাছে ইরানবিরোধী যুক্তরাষ্ট্র–ইসরায়েল যুদ্ধের পক্ষে যুক্তি তুলে ধরার চেষ্টা করছিলেন। যদিও ডেমোক্র্যাটদের পাশাপাশি কিছু রিপাবলিকানও এ বিষয়ে আরও তথ্য দাবি করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী রুবিওর পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সিআইএর পরিচালক জন র‌্যাটক্লিফ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রথমে ১০০ সদস্যের সিনেট এবং পরে ৪৩২ সদস্যের প্রতিনিধি পরিষদে ব্রিফিং দেয়ার কথা ছিল।

মূলত সিনেট ও প্রতিনিধি পরিষদ দুই কক্ষেই অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে রিপাবলিকানরা। হোয়াইট হাউস ও কংগ্রেস একই দলের নিয়ন্ত্রণে থাকলে সাধারণত প্রেসিডেন্টের নীতিকে সমর্থন দেয়া হয়।

তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ ঘিরে কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্টের একার সিদ্ধান্তে বিদেশে সেনা পাঠানো উচিত নয় বলে মত প্রকাশ করে কিছু রিপাবলিকান সদস্য ডেমোক্র্যাটদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.