রাশিয়া, চীন ও নাইজারের বিরোধিতা সত্ত্বেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএএইএ)-এর বোর্ড অফ গভর্নরসের এক অধিবেশনে ইরান-বিরোধী একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র-সমর্থিত ওই প্রস্তাবের পক্ষে ২১টি দেশ ভোট দেয়, বিপক্ষে ভোট দেয় রাশিয়া, চীন ও নাইজার। এছাড়া ১০টি দেশ ভোটদানে বিরত থাকে। ফলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রস্তাবটি গৃহীত হয়।
এর আগে ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এই প্রস্তাবকে ‘প্রহসন’ বলে মন্তব্য করেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের দায় ভুক্তভোগীদের ওপর চাপানো হচ্ছে।
নতুন এই প্রস্তাবে ইরানকে সাম্প্রতিক হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোর অবস্থা এবং সেখানে সংরক্ষিত সমৃদ্ধ ইউরেনিয়ামের তথ্য আইএএইএ-কে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: তাস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



