Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাগুরার বায়তুন নূর জামে মসজিদ
খুলনা বিভাগীয় সংবাদ

কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাগুরার বায়তুন নূর জামে মসজিদ

By Shamim RezaJul 10, 2022, 10:45 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : মসজিদটি নির্মাণ করা হয়েছিল প্রায় সাড়ে ছয় শত বছর আগে। মোঘল আমলে নির্মিত এই মসজিদটিতে আজও মুসল্লিরা আসেন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে। বহু পুরনো মসজিদটি এখন সংস্কার করা প্রয়োজন। এই ঐতিহাসিক নিদর্শনটি সংরক্ষণের জন্য এখন পর্যন্ত নেওয়া হয়নি সরকারি উদ্যোগ। তাই স্থানীয়দের দাবি এই মসজিদটি যেন সংরক্ষণ করা হয়।

বায়তুন নূর জামে মসজিদ

মুঘল আমলের নিদর্শন বায়তুন নূর জামে মসজিদটি মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ার গোপালগ্রাম এলাকায় অবস্থিত। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মসজিদটির সঠিক নির্মাণকাল কারও জানা না থাকলেও বংশ পরম্পরায় তারা শুনে আসছেন মসজিদটি মোঘল আমলে নির্মিত এবং এর আনুমানিক বয়স প্রায় ৬৫০ বছর।

গোপালগ্রাম গ্রামের ষাটোর্ধ্ব আফছারুল আমীন গাজী বলেন, সেই ছোট থেকেই আমরা শুনে আসছি এই মসজিদটি মোঘল আমলে নির্মাণ করা হয়েছে। তবে এর সঠিক বয়স কেউ বলতে পারবে না।

স্থানীয় নজরুল ইসলাম মোল্লা বলেন, শুনেছি এটি মোঘল আমলে তৈরি। অনেকেই দূর-দূরান্ত থেকে এই মসজিদটি দেখতে আসেন। এটি আমাদের এলাকার সম্পদ। এই মসজিদটি সংরক্ষণে সরকারি উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

জানতে চাইলে মসজিদের মুয়াজ্জিন মো. ইউনুস সিকদার বলেন, ছোটবেলা থেকেই শুনে আসছি, এটি মোঘল আমলের মসজিদ। স্থানীয়ভাবে এর আগে দু’বার মসজিদটি সংস্কার করা হলেও সরকারি কোনো উদ্যোগ আজ পর্যন্ত নেওয়া হয়নি।

মসজিদ কমিটির সভাপতি মো. আজিম উদ্দীন বলেন, আমার দাদা ৬০ এর দশকে প্রথম মসজিদটি সংস্কার করেছিলেন। তখন ফার্সি ভাষায় মসজিদের নাম লেখা ছিল। পরবর্তীকালে সেই লেখাটি অস্পষ্ট অবস্থায় আমিও দেখেছি। ওই লেখা থেকেই অনুমান করা হয়, এটা মোঘল আমলের।

পরবর্তীতে আমরা দুইবার এর সংস্কার করেছি। এখন এর একটি বর্ধিত অংশও তৈরি হয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য মসজিদটি সংরক্ষণের জন্য এখনো সরকারি কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।

ইউক্রেনে মুসলমানদের ঈদ, যুদ্ধ অবসানে দোয়া

মাগুরার জেলা প্রশাসক ড. আশরাফুল আলম বলেন, জেলার প্রাচীন স্থাপনা হিসেবে এই মসজিদটি আমাদের তালিকাভুক্ত আছে। তালিকার সবগুলো স্থাপনা সংরক্ষণের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এ নিয়ে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।

সূত্র : ঢাকা পোস্ট

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

May 22, 2026, 11:40 PM Asia/Dhaka
ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

May 22, 2026, 10:11 PM Asia/Dhaka
নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

May 22, 2026, 9:54 PM Asia/Dhaka
Latest News
বিদ্যুৎ থাকবে না

দেশের যেসব এলাকায় শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ব্র্যাক বিশ্ববিদ্যালয়

পানিতে ডুবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

নারী পুলিশ সদস্য

সাজা ও গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও চাকরি করছেন নারী পুলিশ সদস্য

দোকানে বসতে নিষেধ

নে ’শাগ্রস্ত অবস্থায় দোকানে বসতে নিষেধ, বাবাকে কু পি’ য়ে হ ‘ত্যা

Fake APS

প্রধানমন্ত্রীর এপিএসের তৎপরতায় ভুয়া এপিএস গ্রেফতার

ট্রাক

গোপালগঞ্জে গরুবোঝাই ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু

ভিজিএফ

জামালপুরে বিএনপি নেতাদের হাতে ভিজিএফ কার্ড তুলে দিলেন চেয়ারম্যান

চাঁদাবাজি

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

মাধবীলতা

রংপুরে খোঁজ মিলল দুষ্প্রাপ্য শতবর্ষী মাধবীলতা

সুন্ধি

মৌলভীবাজারে বিপন্ন প্রজাতির তিন সুন্ধি কচ্ছপ উদ্ধার

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp