নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২২ জুলাই) জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে ওই ইউনিয়নের দুবরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

কর্মী সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।

জাঙ্গালীয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মীর মোনজারিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহা উদ্দিন আকন্দ বাহারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, জাঙ্গালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল পাল। এতে প্রধান বক্তা হিসেবে উপজেলা যুবলীগের সভাপতি এস.এম. আলমগীর হোসেন ও বিশেষ বক্তা হিসেবে সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপু বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন প্রধান, দপ্তর সম্পাদক হযরত আলী মাস্টার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মবিন খান উজ্জ্বল, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খানসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেল থেকে শুরু হওয়া কর্মী সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আসা ছোট ছোট মিছিল বিশাল জনসভায় পরিনত হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.