জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কালীগঞ্জের আশপাশের উপজেলার তরুণ-তরুণীরা স্থানীয় রেস্টুরেন্টে প্রতি ঘণ্টা হিসেবে পার করতো সময়। পরে চলে যাওয়ার সময় রেস্টুরেন্ট মালিককে খাওয়ার বিলসহ দেওয়া হতো অতিবাহিত সময়ের বিলও। বিষয়টি এক কান দুই কান হয়ে খবর পৌঁছায় স্থানীয় প্রশাসনের কানে।

তরুণ-তরুণী আটক

Advertisement

মঙ্গলবার সকালে আচমকা কালীগঞ্জ পৌরসভার বাজার এলাকার আড্ডা, ফুড ক্লাব ও থ্রি স্টার রেস্টুরেন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সময় আড্ডা ও ফুড ক্লাব রেস্টুরেন্টকে ২০ হাজার করে ৪০ হাজার এবং থ্রি স্টার রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই তিন রেস্টুরেন্টেকে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া বলেন, সকালে পৌরসভার বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় আড্ডা রেস্টুরেন্টের মালিককে ২০ হাজার, ফুড ক্লাবের মালিককে ২০ হাজার ও অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ৬ ধারায় থ্রি স্টারের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নিয়মিত বাজার মনিটরিং ও তদারকি কাজের অংশ হিসেবে স্থানীয় বাজারে মনিটরিং করা হয়।

সাকিবপত্নী শিশিরের আবেগঘন পোস্ট ভাইরাল

তিনি আরও বলেন, এ সময় ওই রেস্টুরেন্টগুলো থেকে কমপক্ষে ১৫ জোড়া তরুণ-তরুণীকে আটক করা হয়। এদের অনেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী এবং কালীগঞ্জ উপজেলার আশপাশের বাসিন্দা। পরে তাদের আটককৃত তরুণ-তরুণীদের অভিভাবকদের কাছ থেকে মুছলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। তবে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.