Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন কালো-সাদা আমার স্বচ্ছতার প্রতীক: বিজয় থালাপতি
বিনোদন

কালো-সাদা আমার স্বচ্ছতার প্রতীক: বিজয় থালাপতি

By Mynul Islam NadimJune 3, 20262 Mins Read

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা বিজয় থালাপতির পোশাক নিয়ে আলোচনা থামছে না। বিশেষ করে শপথ অনুষ্ঠানে ঐতিহ্যবাহী ভেস্তি-শার্টের বদলে কালো রঙের প্যান্টস্যুট পরে উপস্থিত হওয়ায় তিনি ব্যাপক আলোচনার জন্ম দেন। এবার সেই পোশাক বেছে নেওয়ার কারণ নিজেই ব্যাখ্যা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী।

বিজয়

Advertisement

তিরুচিরাপল্লিতে সোমবার (০১ জুন) মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম জনসভায় বক্তব্য দেন বিজয়। সেখানে তিনি বলেন, সম্প্রতি তার পরা নতুন স্যুট নিয়ে অনেকেই আলোচনা করছেন।

সমর্থকদের উদ্দেশে বিজয় বলেন, “অনেকেই জানতে চাইছেন আমি কেন স্যুট পরি। কোট-স্যুট কি শুধু ক্ষমতাবানদের জন্য? আমরা কি তা পরতে পারি না? আমি তো নানা রঙ ব্যবহার করছি না। শুধু কালো ও সাদা রঙ ব্যবহার করছি, ঠিক আমাদের হৃদয়ের মতো। এই দুটি রঙ বেছে নেওয়ার কারণ হলো আমি সব বিষয়ে স্বচ্ছ ও সরল থাকতে চাই। কালো-সাদার মতোই আমার অবস্থান পরিষ্কার থাকবে।”

তার এই বক্তব্যে জনসভায় উপস্থিত সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। এ সময় তিনি আরও বলেন, তিনি দীর্ঘ ব্যাখ্যা দিতে বা অপ্রয়োজনীয় কথা বলতে পছন্দ করেন না এবং সাধারণত ২০ মিনিটের বেশি বক্তৃতা দেন না।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দিন বিজয়ের পরা কালো স্যুটটি ডিজাইন করেছিলেন ফ্যাশন ডিজাইনার জাফির ও শাদাব। শপথ অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তারা জানান, এটি তাদের জন্য গর্বের ঐতিহাসিক মুহূর্ত।

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘদিন ধরে সাদা শার্ট ও ভেস্তি নেতাদের প্রধান পোশাক হিসেবে পরিচিত। সেই প্রচলিত ধারা ভেঙে পশ্চিমা ধাঁচের স্যুট পরায় বিজয়ের পোশাক নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে চলচ্চিত্র জগৎ থেকে অবসরের ঘোষণা দিয়ে তিনি ‘তামিলাগা ভেত্রি কাজাগম’ (টিভিকে) নামে রাজনৈতিক দল গঠন করেন। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তার দল ১০৮টি আসনে জয়লাভ করে এবং জোটসঙ্গীদের সমর্থনে সরকার গঠন করে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
বিজয়
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
বিজয়

নীরবতা ভেঙে বিজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তৃষা কৃষ্ণান

June 24, 2026
পরীমণি

আকাশি-সাদা জার্সিতে পরীমণির ‘ইমোজি’ উদযাপন!

June 23, 2026
শাকিরা

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

June 23, 2026

Latest News

বিজয়

নীরবতা ভেঙে বিজয়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তৃষা কৃষ্ণান

পরীমণি

আকাশি-সাদা জার্সিতে পরীমণির ‘ইমোজি’ উদযাপন!

শাকিরা

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

Sakira

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণকে নিয়ে যা জানা গেল

Amir Khan

ঘরোয়া আয়োজনে বিয়ে করছেন আমির খান-গৌরি

coctel2

ককটেল টু: বক্স অফিসের হালচাল কী?

Boni

বনি কাপুরের কন্যার বিয়ে

parasto

হিজাব না পরে লাইভ কনসার্ট, গায়িকাকে ৭৪ বেত্রাঘাত

জলি

আমি বাবার চোখের মণি ছিলাম : জলি

সন্তানদের ঢাল হয়ে থাকা বলিউডের তারকা বাবারা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa