রাজধানীর কামরাঙ্গীরচরে মোহাম্মদ হোসেন (২৭) হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন মো. পরান (২০) ও মো. ইমরান (২০)। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, সোমবার (১৫ জুন) রাতে কামরাঙ্গীরচর থানার পূর্ব ইসলামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ হোসেন গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং সন্দেহভাজনদের ধরতে বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও অভিযান চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে কামরাঙ্গীরচরের নূরবাগ এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



