জুমবাংলা ডেস্ক : কান্না শুনে নোয়াখালীর সেনবাগ উপজেলার একটি জঙ্গলের ভেতরে গিয়ে একটি ছেলে নবজাতক পেয়েছেন এলাকাবাসী। ওই নবজাতকের পরিচয় জানা যায়নি।

নবজাতক

Advertisement

বৃহস্পতিবার (৭ সেপ্টম্বর) বিকেলে উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সারওয়ালাতলী ব্রিজের পশ্চিম পাশে দক্ষিণ মইশাই এলাকার জঙ্গল থেকে নবজাতকটি উদ্ধার করা হয়।

ডুমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন কানন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে স্থানীয় এক বাসিন্দা উপজেলার সারওয়ালাতলী ব্রিজের পশ্চিম পাশে দক্ষিণ মইশাই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এসময় তিনি পাশের জঙ্গল থেকে শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। পরে তিনি সেখানে গিয়ে ওই নবজাতককে পোশাক ছাড়া অবস্থায় উদ্ধার করেন।

পরে নবজাতক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ ঘটনাস্থলে ভিড় করেন। তাদের অনেকেই নবজাতককে নিয়ে যেতে চান। পরে এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মুহূর্তে দূর করে নিন ফলে লাগানো সকল ফরমালিন

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান, এ বিষয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.