আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের অনানুষ্ঠানিক ফল প্রকাশ করছে দেশটির গণমাধ্যমগুলো। জিও নিউজের সর্বশেষ তথ্য বলছে, মোট ২৬৫টি আসনের মধ্যে ১৭৩টি আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ পাকিস্তান (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৭৪টি আসনে জয়লাভ করেছেন।

ইমরান খান

Advertisement

অন্যদিকে ৫১টি আসনে জয় পেয়েছে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জয় পেয়েছে ৪০টি আসনে।

আপাতদৃষ্টিতে দেখা যাচ্ছে, ফলাফলে এগিয়ে আছেন ইমরানপন্থী নেতারা। অন্যদিকে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতার (১৩৪টি আসন) দিকে এগোতে পারছে না। সেই হিসেবে জোট গঠন ছাড়া সরকার গঠন করতে পারবে না কোনো দল।

এদিকে পিটিআই নেতা ব্যারিস্টার গহর জিও নিউজকে বলেছেন, আমরা পিপিপি বা পিএমএল-এনের সঙ্গে যোগাযোগ করছি না। তাদের সঙ্গে জোট করার কোনো ইচ্ছা নেই পিটিআইয়ের।

এদিকে দেশটির গণমাধ্যম ডন এ পর্যন্ত ৭০ আসনের অনানুষ্ঠানিক ফল প্রকাশ করেছে, এর মধ্যে ২৮টি আসন পেয়েছেন ইমরানপন্থী স্বতন্ত্র প্রার্থীরা। নওয়াজের দল পেয়েছে ১৯টি আসন এবং বিলওয়ালের পিপিপি পেয়েছে ১৮টি আসন।

প্রসঙ্গত, পাকিস্তানে জাতীয় পরিষদের মোট আসন ৩৩৬টি। এর মধ্যে ভোট হয় ২৬৬টি আসনে। বাকী ৭০টি আসন সংরক্ষিত। নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে এক প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়েছিল আগেই। তাই গতকাল ভোট হয়েছে ২৬৫ আসনে।

তাক লাগিয়ে দেবার মত আবিষ্কারের পথে বিজ্ঞানীরা, থামিয়ে দেয়া যাবে শুক্রাণুর সাঁতার

পাকিস্তানের জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে কমপক্ষে ১৩৪টি আসনে জয় নিশ্চিত করতে হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.