নিষেধাজ্ঞা, কারাবাস আর কড়া সেন্সরশিপ সব বাধা অতিক্রম করেও থামেননি তিনি। বরং ক্যামেরাকেই বানিয়েছেন প্রতিবাদের ভাষা। সেই সাহস আর সৃজনশীলতার স্বীকৃতি মিলল এবার বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের-এর ‘১০০ প্রভাবশালী ব্যক্তি’ তালিকায় জায়গা করে নিয়েছেন ইরানের নির্মাতা জাফর পানাহি।

বিশ্বের প্রভাবশালী ব্যক্তিত্বদের সম্মান জানাতে প্রতিবছর ‘টাইম ১০০’ তালিকা প্রকাশ করে টাইম ম্যাগাজিন। ২০২৬ সালের তালিকায় ‘আর্টিস্ট’ বিভাগে স্থান পেয়েছেন ইরানের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি।
টাইম-এর প্রতিবেদনে তাকে এমন এক নির্মাতা হিসেবে তুলে ধরা হয়েছে, যিনি দীর্ঘদিন ধরে সেন্সরশিপের বিরুদ্ধে নিজের শিল্পকে প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছেন। তার চলচ্চিত্রে উঠে আসে ইরানের সমাজ-বাস্তবতা, মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক দমন-পীড়নের নির্মম চিত্র।
বারবার কারাবরণ ও নিষেধাজ্ঞার মুখেও থেমে যাননি পানাহি। বরং প্রতিকূল পরিস্থিতিকেই সৃষ্টিশীল শক্তিতে রূপ দিয়ে তিনি গোপনে নির্মাণ করেছেন সিনেমা, যা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।
তার সাম্প্রতিক চলচ্চিত্র ‘ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট’ যা গোপনে ইরানে নির্মিত—দেশটির রাজনৈতিক বাস্তবতা ও মানুষের মানসিক ক্ষতকে তুলে ধরে। এই ছবির জন্য তিনি কান ফিল্ম ফেস্টিভালের ২০২৫-এ সর্বোচ্চ সম্মান পাম দ’অর অর্জন করেন এবং অস্কারে দুটি-এ দুটি মনোনয়ন পান।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তবে আন্তর্জাতিক সাফল্যের পাশাপাশি তাকে মোকাবিলা করতে হয়েছে রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ও কারাদণ্ডের মতো কঠিন বাস্তবতাও। তবুও থেমে না গিয়ে তিনি অব্যাহত রেখেছেন তার শিল্পচর্চা। আর এই নিরলস সংগ্রামই তাকে বিশ্বজুড়ে প্রতিরোধী শিল্পের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


