দুই কিশোরীকে যৌন নিগ্রহের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার মাত্র দুই মাসের মাথায় ব্রিটিশ অভিনেতা জন আলফোর্ড মারা গেছেন। তার প্রকৃত নাম জন জেমস শ্যানন। ১৩ মার্চ লন্ডনের নরফোকের এইচএমপি বুরে কারাগারে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

বিবিসি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জন আলফোর্ড ১৫ ও ১৪ বছর বয়সী দুই কিশোরীর ওপর যৌন নিগ্রহের অভিযোগে দোষী সাব্যস্ত হন। এই অপরাধের জন্য তাকে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
কারা বিভাগের একজন মুখপাত্র জানিয়েছেন, জন আলফোর্ডের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি আরও বলেন, কারাগারে মৃত্যুর ঘটনা নিয়মিত প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত করা হবে।
গত বছরের সেপ্টেম্বর মাসে জন আলফোর্ডকে সেন্ট অ্যালবান্স ক্রাউন কোর্টে বিচারের মুখোমুখি করা হয়েছিল। অভিযোগ অনুযায়ী, তিনি দুই কিশোরীকে এক বোতল ভদকা কিনে দিয়েছিলেন এবং ২০২২ সালের এপ্রিল মাসে হার্টফোর্ডশায়ারের হডসডনের এক বন্ধুর বাড়িতে ঘটনাটি সংঘটিত হয়।
কারাদণ্ডের আগে আদালত জানিয়েছিল, তার অপরাধগুলো ভুক্তভোগীদের জীবনে দীর্ঘমেয়াদি ও মারাত্মক প্রভাব ফেলেছে।
জন আলফোর্ড ১৯৮৫ সালে বিবিসির জনপ্রিয় শিশু সিরিজ ‘গ্রেঞ্জ হিল’-এ রবি রাইটের চরিত্রে অভিনয় শুরু করেন এবং ১৯৮৯ পর্যন্ত সিরিজে ছিলেন। ১৯৯৩ সালে আইটিভির নাটক ‘লন্ডন’স বার্নিং’-এর ষষ্ঠ সিরিজে অংশ নিয়ে তার খ্যাতি বৃদ্ধি পায়। নাটকে তিনি অগ্নিনির্বাপক বিলি চরিত্রে অভিনয় করেন। ১৯৯৬ সালে তিনি পপ সংগীতে ক্যারিয়ার গড়েন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


