Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ভারতীয় ক্রিকেটে করণ-অর্জুন! আছেন শাহরুখ-সলমন
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ভারতীয় ক্রিকেটে করণ-অর্জুন! আছেন শাহরুখ-সলমন

By Saiful IslamJune 14, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : শুধু বলিউড নয়, ভারতীয় ক্রিকেটেও আছেন শাহরুখ খান এবং সলমন খান। আইপিএলের দৌলতে প্রথম জন এখন বেশ পরিচিত। দ্বিতীয় জন আইপিএলের হাত ধরেই পরিচিত হতে চান। ফলে ভারতীয় ক্রিকেট দেখতে পারে করণ-অর্জুন জুটি।
শাহরুখ-সালমান

Advertisement

তামিলনাড়ুর হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলা শাহরুখ পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন আইপিএলে। ফলে তিনি ভারতীয় ক্রিকেটে এখন পরিচিত। ক্রিকেটের সলমনকে কেউ চেনেন না। তিনি শাহরুখের থেকে চার বছরের ছোট। রাজস্থানের এই ক্রিকেটারও শাহরুখের দেখাদেখি আইপিএলে খেলতে চান।

ভারতের অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের হয়ে দু’বার খেলা হয়ে গিয়েছে সলমনের। দু’বারই ছোটদের এশিয়া কাপে। প্রথম বার ২০১৬ সালে, দ্বিতীয়টি ২০১৭ সালে। যেটুকু খেলেছেন, তাতে বুঝিয়ে দিয়েছেন তিনিও শাহরুখের মতো মারকুটে ব্যাটার।

একটি ইংরাজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে সলমন বলেন, ‘‘শাহরুখের ব্যাটিং দেখা সব সময়ই একটা আলাদা অনুভূতি। আমি নিজেও আমার ব্যাটিং ঘসামাজা করছি। কঠোর পরিশ্রম করছি। যখনই ব্যাট করতে নামি, ইতিবাচক মানসিকতা নিয়ে নামি। যত বেশি সম্ভব ম্যাচে জিততে চাই। ৫০ করলে ভাবি ১০০ করব, তার পর ১৫০ করব। থামতে চাই না।’’

গত এপ্রিলে সিকে নাইডু ট্রফিতে পাঁচ ম্যাচে ৫০৬ রান করেছিলেন। গড় ৬৩.২৫। তার মধ্যে দু’টি শতরান, একটি অর্ধশতরান রয়েছে। বিহারের বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংসও রয়েছে। সলমন বলেন, ‘‘নিজের পারফরম্যান্সে আমি খুব খুশি। বয়স তো খুব বেশি নয়। এখনও শিখছি। কোচ, সিনিয়ররাও সাহায্য করছেন। ব্যায়াম করি। অনেক ধ্যান করি। এগুলো আমাকে খুব সাহায্য করেছে।’’

শাহরুখ যেখানে আইপিএলে এই বছর এবং গত বছর পঞ্জাব কিংসের হয়ে খেলে ১৯ ম্যাচে ২৭০ রান করেছেন, তেমন স্বপ্ন দেখছেন সলমনও। বলেন, ‘‘আইপিএলে যে কোনও ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতে চাই। শাহরুখ ইতিমধ্যেই খেলছে। ভাল খেলছে। আমার আইপিএল খেলতে চাওয়ার কারণ একটাই, অনেক কিছু শেখা যায়। বড় বড় ক্রিকেটারের সঙ্গে থাকা যায়। আইপিএল অনেক ক্রিকেটারকে সাহায্য করেছে। আমিও উপকৃত হতে চাই।’’

মাত্র ১৭ বছর বয়সে রঞ্জি অভিষক হয় সলমনের। ২০১৬ সালে পাটিয়ালায় ওড়িশার বিরুদ্ধে সেই অভিষেক ম্যাচে ছয় নম্বরে নেমে ২০৩ বলে ১১০ রান করেন সলমন।

আট বছর বয়সে খেলা শুরু করা সলমন যখন ছোটদের এশিয়া কাপে ভারতীয় দলে ছিলেন, তখন সেখানে কোচ হিসাবে পেয়েছিলেন রাহুল দ্রাবিড়কে। সেই অভিজ্ঞতা নিয়ে সলমন বলেন, ‘‘ওঁর থেকে সব থেকে দরকারী যে জিনিসটা শিখেছি, সেটা হল শৃঙ্খলা। আমাকে অনেক উপদেশ দিয়েছেন। যেমন বলেছেন, চার-ছয় মারা দরকার। কিন্তু তার থেকেও বেশি দরকার খুচরো রান নেওয়া। এখন উনি ভারতের সিনিয়র দলের কোচ। তার মধ্যেও আমার মেসেজের উত্তর দেন।’’

দ্রাবিড়ের পরামর্শ নিয়ে ভারতীয় ক্রিকেটের মূল স্রোতে পা রাখতে চান সলমন। করণ-অর্জুন ছবির অর্জুন শাহরুখের পর করণ সলমনকে দেখার অপেক্ষায় দেশ।

জোড়া ছাগল নিয়ে বাড়ি ফিরলেন ধোনি! খুশিতে আত্মহারা স্ত্রী সাক্ষী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

July 7, 2026
২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

July 7, 2026
Argentia

আর্জেন্টিনা সহজ ম্যাচ কঠিন করে জেতে কেন?

July 7, 2026

Latest News

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

Argentia

আর্জেন্টিনা সহজ ম্যাচ কঠিন করে জেতে কেন?

পর্তুগালের বিদায়

পর্তুগালের বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন কোচ মার্তিনেজ

আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপের শেষ চার ম্যাচ

নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ

salah-messi

ভিন্ন দুই লক্ষ্যের সামনে দুই মহাতারকা

Rolando

আমি ২০১৬ সালে ইউরো জিতেছি, যা বিশ্বকাপ জয়ের সমান : রোনালদো

উয়েফা

লাল কার্ডের নিয়ম বদলে ফিফা সীমা অতিক্রম করেছে : উয়েফা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa