Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার, কাশ্মীরেও ছুটবে বুলেট ট্রেন
আন্তর্জাতিক ওপার বাংলা

প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার, কাশ্মীরেও ছুটবে বুলেট ট্রেন

By Shamim RezaMay 14, 20262 Mins Read

মুম্বাই-আহমেদাবাদ করিডোরের পর এবার কাশ্মীরেও বুলেট ট্রেন চালুর পরিকল্পনা। অমৃতসর থেকে জম্মু পর্যন্ত তৈরি হতে পারে নতুন হাই-স্পিড রেল করিডোর, যার ফলে কমে যাবে যাত্রার সময়। বুলেট ট্রেন (Bullet Train) নিয়ে ভারতবাসীর উৎসাহ এখন তুঙ্গে। দেশের প্রথম বুলেট ট্রেন পরিষেবা কবে চালু হবে, সেই অপেক্ষায় রয়েছেন বহু মানুষ। মুম্বাই-আহমেদাবাদ রুটে দ্রুত গতিতে কাজ এগোচ্ছে। এর মাঝেই সামনে এল আরও একটি বড় খবর। এবার কাশ্মীরেও চলতে পারে বুলেট ট্রেন। জম্মু ও কাশ্মীরের রেল যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা করতে চলেছে কেন্দ্র সরকার।

বুলেট ট্রেন

Advertisement

অমৃতসর থেকে জম্মু পর্যন্ত নতুন করিডোর
রিপোর্ট অনুযায়ী, ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL) খুব শীঘ্রই অমৃতসর থেকে জম্মু পর্যন্ত প্রায় ২৪০ কিলোমিটার দীর্ঘ বুলেট ট্রেন করিডোরের জন্য চূড়ান্ত সমীক্ষার কাজ শুরু করবে। এই প্রকল্পকে দিল্লি-অমৃতসর বুলেট ট্রেন করিডোরের সম্প্রসারণ হিসেবেই দেখা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং জানিয়েছেন, এই দ্রুতগতির রেল করিডোর তৈরি হলে অমৃতসর ও জম্মুর মধ্যে যাত্রার সময় অনেকটাই কমে যাবে। বর্তমানে যেখানে ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগে, সেখানে ভবিষ্যতে মাত্র ২ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া সম্ভব হবে।

আধুনিক প্রযুক্তিতে তৈরি হবে প্রকল্প
এই করিডোরের সমীক্ষা ও মানচিত্র তৈরির জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। লাইডার প্রযুক্তি, ড্রোন সার্ভে এবং আকাশপথে ম্যাপিংয়ের মাধ্যমে ট্র্যাকের পরিকল্পনা তৈরি হবে বলে জানা গিয়েছে। প্রস্তাবিত ট্র্যাক ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির উপযোগী করে তৈরি করা হবে। অন্যদিকে, বুলেট ট্রেনের পরিচালন গতি ঘণ্টায় ২৫০ থেকে ৩২০ কিলোমিটারের মধ্যে থাকতে পারে। ফলে যাত্রীরা দ্রুত, নিরাপদ ও আধুনিক ভ্রমণের অভিজ্ঞতা পাবেন।

পর্যটন ও ব্যবসায় মিলবে বড় সুবিধা
বিশেষজ্ঞদের মতে, এই হাই-স্পিড রেল প্রকল্প জম্মু ও কাশ্মীরের পর্যটন, ব্যবসা এবং ধর্মীয় যাত্রার ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে। বৈষ্ণোদেবী দর্শন কিংবা কাশ্মীর ভ্রমণে যাওয়া পর্যটকদের জন্য যাতায়াত আরও সহজ হবে। একইসঙ্গে ব্যবসায়িক যোগাযোগও আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

কবে চালু হবে দেশের প্রথম বুলেট ট্রেন?
এদিকে দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্প, অর্থাৎ মুম্বাই-আহমেদাবাদ করিডোরের কাজও দ্রুত এগোচ্ছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৭ সালের আগস্ট মাসের মধ্যে এই প্রকল্পের কিছু অংশে পরিষেবা শুরু হতে পারে। ফলে আগামী কয়েক বছরের মধ্যেই ভারতেও শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত বুলেট ট্রেন যুগ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

June 27, 2026
বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

June 27, 2026
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

June 26, 2026

Latest News

ভূমিকম্প

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০

বিধিনিষেধ

হরমুজ প্রণালি খুলতেই এলপিজি সরবরাহে বিধিনিষেধ প্রত্যাহার করল ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ট্রাম্পের বিরুদ্ধে মামলা

ভারতের ট্যুরিস্ট ভিসা

ভারতের ট্যুরিস্ট ভিসায় আবেদনের নতুন নিয়ম

বাকিংহাম প্যালেস

ঐতিহ্য ভেঙে বাকিংহাম প্যালেসে না থাকার সিদ্ধান্ত চার্লসের

health tips world

ভারতীয় ট্যুরিস্ট ভিসা : সামান্য ভুলেই বাতিল হতে পারে আবেদন, সঠিকভাবে করবেন যেভাবে

Juta

এবার ‘মন ভালো’ করবে নাইকির জুতো!

রাজা চার্লস

১ কোটি পাউন্ডেরও বেশি কর দিয়ে শীর্ষ করদাতাদের তালিকায় রাজা চার্লস

সিন্দুর

‘অপারেশন সিন্দুর’-এ নিহত ছয় সেনার নাম প্রকাশ করল ভারত

চীন

‘উন্নয়ন ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের নতুন সরকারের পাশে থাকবে চীন’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa