Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কে হচ্ছেন টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব
আন্তর্জাতিক প্রবাসী খবর

কে হচ্ছেন টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব

By Mynul Islam NadimDecember 10, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : আগামী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঘোষণা করা হবে টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের বিশ্বসেরা ব্যক্তিত্বে নাম। ১৯২৭ সাল থেকে তারা এমন একজন ব্যক্তি, গোষ্ঠী বা ধারণার নামকরণ করছে, যা আগের ১২ মাসে বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ভালো বা খারাপের জন্য। এনবিসির টুডে শোতে সোমবার সকালে প্রকাশিত হয়েছে টাইম-২০২৪-এর সেরা ব্যক্তিত্বের জন্য মনোনীত ১০ জন প্রার্থীর নাম। নামের আদ্যক্ষর অনুযায়ী প্রার্থীদের তালিকা নিচে দেওয়া হলো।

time magazine

Advertisement

কমলা হ্যারিস
গত ২১ জুলাই রাতে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তিনি তার প্রচারাভিযান শেষ করেছেন এবং ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করেছেন। হ্যারিস যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার জন্য ১০৭ দিনের একটি অসাধারণ প্রচারাভিযান গ্রহণ করেছিলেন। তিনি প্রজনন অধিকারের ওপর তার প্রচারাভিযানকে কেন্দ্র করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রো বনাম ওয়েডকে উল্টে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের সিদ্ধন্তে তার ভূমিকার জন্য নিন্দা জানিয়েছিলেন। পাশাপাশি পরামর্শ দিয়েছিলেন, ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি। হ্যারিস বাইডেনের সঙ্গে ২০২০ সালের সেরা ব্যক্তিত্বের তালিকায় ছিলেন।

কেট মিডলটন
প্রিন্সেস অব ওয়েল কেট মিডলটন এর আগে ২০১৩ সালে টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ছিলেন এবং ২০১১ সালে বর্ষসেরা ব্যক্তির তালিকায় রানার্স আপ হয়েছিলেন।

ইলন মাস্ক
ইলন মাস্ক উদ্ভাবনীর তালিকায় শীর্ষস্থান দখল করে আছেন। অনলাইন পেমেন্ট থেকে বৈদ্যুতিক যানবাহন ও বাণিজ্যিক স্থান পর্যন্ত টেসলার সিইও শিল্পকে উন্নীত করেছেন। মাস্ক এর আগে ২০২১ সালে টাইমের ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিলেন।

ইউলিয়া নাভালনায়া
রুশ অর্থনীতিবিদ ইউলিয়া নাভালনায়া রুশবিরোধী দলীয় ‘প্রথম নারী’ হিসেবে আখ্যায়িত। তিনি টাইমের ২০২৪ সালের ১০০ প্রভাবশালীর তালিকায়ও রয়েছেন।

বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বছর বিশ্বের অন্যতম প্রভাবশালী ও বিতর্কিত নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি ২০১৯ সালে টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ছিলেন।

জেরোম পাওয়েল
জেরোম পাওয়েল ২০১৮ সাল থেকে মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, ট্রাম্প ও বাইডেন প্রশাসনের অধীনে। চেয়ারম্যান হিসেবে তিনি অর্থনীতির নেতৃত্ব দিচ্ছেন, যা ভোটাররা ২০২৪ সালের নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করেছেন।

জো রোগান
জো রোগান ২০২২ সালে টাইমের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের ১০০ জনের তালিকায় ছিলেন।

ক্লদিয়া শিনবাউম
ক্লদিয়া শিনবাউম গত অক্টোবরে মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি টাইমের চলতি বছরের ১০০ জলবায়ু বিশেষজ্ঞের তালিকায় ছিলেন।

হাওর নিয়ে টানাটানি হয়, মন্ত্রণালয়গুলো দায়িত্ব নেয় না : মৎস্য উপদেষ্টা

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প অনেকটা অপ্রত্যাশিতভাবে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর আগে ২০১৬ সালে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং একই বছর টাইমের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হন।

মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গ বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি। তিনি ২০১০ সালে টাইমের বর্ষসেরা ব্যক্তি নির্বাচিত হন।

সূত্র : টাইম

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

June 29, 2026
Vumi

এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান

June 29, 2026
জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়লো

June 29, 2026

Latest News

চীন

জাপানের ২০ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করল চীন

Vumi

এক ঘণ্টারও কম সময়ে বাংলাদেশের আশপাশে তিনটি ভূমিকম্প, সতর্কতার আহ্বান

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়লো

USA

বসনিয়া নিয়ে মন্তব্য: সমালোচনার মুখে মাফ চাইলেন মার্কিন সংবাদকর্মী

ইরান

ড্রেসিং রুমে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বানে চিঠি লিখে যায় ইরান

গরুর মাংস

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

তাপপ্রবাহ

শতাব্দীর ভয়াবহ তাপপ্রবাহে পুড়ছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

ভূমিকম্প

ধ্বংসস্তূপের নিচে ছেলের কান্না শুনেও অপেক্ষায় মা, ফুরিয়ে আসছে সময়

Pram

বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল

ভেনেজুয়েলায় ভূমিকম্প

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa