জুম-বাংলা ডেস্ক : প্রায় ৪ কোটি টাকা সমমূল্যের সরারী ২৫০ মেট্রিক টন সরকারি চাল তছরুপ করে আত্মগোপনে থাকা লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্য গুদাম কর্মকর্তা খাদ্য পরিদর্শক ফেরদৌস আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

khaddo kormokorta

Advertisement

শনিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার দলগ্রাম ইউনিয়নের কলাবাগান এলাকা দিয়ে ভারত সীমান্তে যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে। এর আগে এ ঘটনায় শুক্রবার (৪ অক্টোবর) উপজেলা খাদ্যনিয়ন্ত্রক এনামুল হক কালীগঞ্জ থানায় মামলা করেন।

চুরি হওয়া ২৫০ মেট্রিক টন চালের মধ্যে দুই দফায় অভিযান চালিয়ে মাত্র সাড়ে ৫৪ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় উপজেলার অন্তত আট জন মিল মালিকের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে একটি সূত্র নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্য গুদামের কর্মকর্তা (ওসি এলএসডি) খাদ্য পরিদর্শক ফেরদৌস আলম গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর রাতের আঁধারে ২৬টি ট্রলিতে করে গুদাম থেকে ২৫০ মেট্রিক টন চাল সরিয়ে লাপাত্তা হন। যার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। শুক্রবার সকালে এমন গোপন খবরে জেলা খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে নিয়ে গুদামে অভিযান চালান কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম।

এছাড়া এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার, আগামী ৫ কর্মদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহির ইমাম বলেন, পলাতক থাকা গুদাম কর্মকর্তা ফেরদৌস আলমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ দুদকেও মামলা করা হবে। যেসব গুদাম থেকে দুই দফায় চাল উদ্ধার করা হয়েছে সেই গুদাম মালিকদের বিরুদ্ধেও মামলা করা হবে।

বিপিএল ৭ দলই নির্ধারণ হয়নি এখনো

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, তদন্ত কমিটি তদন্ত শুরু করেছে। প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তছরুপকৃত বাকি চাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.