জুমবাংলা ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জে আল নাহিয়ান তানভীর (৮) নামের এক শিশুর খতনা করাতে গিয়ে অতিরিক্ত চামড়া কেটে ফেলার অভিযোগ উঠেছে।

খতনা

Advertisement

গতকাল বুধবার কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনার পর উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ ভৌমিক পলাতক রয়েছেন। তবে শিশুটি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ সেলিম।

তানভীর উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ক্যাপ্টেন আব্দুর রহমান বাড়ির আলমগীর হোসেন বাদলের ছেলে। সে বসুরহাট পৌরসভা এলাকার একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

তানভীরের বাবা আলমগীর হোসেন বাদল বলেন, ‘বুধবার দুপুরে সুন্নতে খতনা করাতে ছেলে তানভীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এ সময় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ ভৌমিক খতনা করানোর সময় আমার ছেলের পু.রু.ষা.ঙ্গে.র মাথার চামড়া বেশি কেটে ফেলে। এতে অতিরিক্ত রক্তপাত হয় তানভীরের। পরে চিৎকার শুনে গিয়ে দেখি রক্তে কেবিনের বিছানা ভিজে গেছে। এটি দেখে আমি ওপরে ডাক্তারদের ডাকতে গেলে সৌরভ ভৌমিকসহ তার দুই সহকারী পালিয়ে যান।’

মাটন দম বিরিয়ানির সহজ রেসিপি

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম সেলিম বলেন, ‘ঘটনাটি শুনে তানভীরকে দেখতে গিয়েছি। খতনার সময় পু.রু.ষা.ঙ্গে.র চামড়া একটু বেশি কেটে যাওয়ার কারণে অতিরিক্ত রক্তপাত হয়েছে। বর্তমানে সে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠিন ব্যবস্থা নেওয়া হবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.