Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো ‘শেখ হাসিনা আবার আসবে’
খুলনা বিভাগীয় সংবাদ

খুলনা রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো ‘শেখ হাসিনা আবার আসবে’

By Mynul Islam NadimDecember 15, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে; জয় বাংলা জয় বঙ্গবন্ধু; শেখ হাসিনা আবার আসবে’ সংবলিত লেখা খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রিনে ভেসে উঠেছে। এ ঘটনায় স্টেশনের ডিজিটাল স্ক্রিনের অপারেটর আসলাম হোসেনকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

khulna

Advertisement

শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খুলনা রেলওয়ে স্টেশন ভবনের প্রবেশমুখে ডিজিটাল স্ক্রিনে এমন লেখা দিয়ে শেখ হাসিনা ও ছাত্রলীগের প্রচারণা চালানো হয়। এটিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে এমন প্রচারণার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি দেখে রাত সাড়ে ৮টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও বিএনপির নেতাকর্মীরা স্টেশনে অবস্থান নেন এবং মাস্টারকে অবরুদ্ধ করে রাখেন। পরবর্তীতে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়। রাত সাড়ে ৯টার দিকে ডিজিটাল স্ক্রিনের অপারেটর আসলামকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল আবেদীন, প্রতিনিধি সাজেদুল ইসলাম বাপ্পি, মো. নাজমুল হোসেন ইমরান, সুমাইয়া বান্না ও রুমি রহমানসহ শিক্ষার্থীরা।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শাহজাহান বলেন, রেলস্টেশনের ঘটনায় আসলামকে নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মিনহাজুল আবেদীন বলেন, জুলাইয়ের আন্দোলনে গণহত্যাকারী খুনি হাসিনা এবং তার দোসররা এখনও সক্রিয় রয়েছে, এটাই তার প্রমাণ। তারা দেশের মধ্যে একটি অশান্তি সৃষ্টির জন্য এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড করছে।

শরিয়তকে উপেক্ষা করে সাজসজ্জায় নিজেকে সজ্জিত করা অবৈধ

খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে; জয় বাংলা জয় বঙ্গবন্ধু; শেখ হাসিনা আবার ফিরবে এমন একটি লেখা স্টেশনের ডিজিটাল স্ক্রিনে প্রচার হচ্ছে খবর পাওয়া মাত্রই রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। আসলাম এটি কন্ট্রোল করেছিল, স্থানীয় জনতা ও রেলস্টেশন কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মহানগর বিএনপির সদস্যসচিব শফিকুল আলম তুহিন বলেন, ঘটনা ছড়িয়ে পড়লে মহানগর বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রেলস্টেশন ঘেরাও করেন। যে এই কাজটি করেছে তাকে আমরা পুলিশে সোপর্দ করেছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa