Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home শিক্ষা কী ছিল জগন্নাথের সেই ছাত্রীর প্রক্টরের কাছে করা আবেদনপত্রে
জাতীয় শিক্ষা

কী ছিল জগন্নাথের সেই ছাত্রীর প্রক্টরের কাছে করা আবেদনপত্রে

By Shamim Rezaমার্চ 17, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : কুমিল্লায় নিজ বাড়িতে গত শুক্রবার রাত ১০টার দিকে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের ১৪তম ব্যাচের (২০১৬-১৭ সেশন) ছাত্রী ফাইরুজ সাদাফ অবন্তিকা (২৪)।

Avantik

Advertisement

মৃত্যুর কয়েক মিনিট পূর্বে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ ঘটনার জন্য সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করেন। একইসঙ্গে জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামকেও এ ঘটনার জন্য দায়ী করেন।

এ ঘটনায় ইতোমধ্যে তার সহপাঠী আম্মান সিদ্দিকী ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও হয়রানির শিকারের সুষ্ঠু বিচার ও প্রতিরোধ চেয়ে গত বছরের ১৪ নভেম্বর জবি প্রক্টর বরাবর লিখিত আবেদন করেছিলেন অবন্তিকা। যেখানে বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।

সেই আবেদনপত্রের একটি কপি বাংলাদেশ প্রতিদিনের হাতে এসেছে। আবেদনপত্রে ফাইরুজ সাদাফ অবন্তিকা কী জানিয়েছিলেন? তার সেই অভিযোগ নিচে তুলে ধরা হলো:

বরাবর, প্রক্টর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
মাধ্যম, চেয়ারম্যান, আইন বিভাগ।
বিষয় : উত্ত্যক্তকারীর দীর্ঘদিনের হয়রানিমূলক সুষ্ঠু বিচার এবং প্রতিরোধ প্রসঙ্গে।

‘সবিনয় নিবেদন এই যে, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচের আইন বিভাগের একজন নিয়মিত ছাত্রী। দীর্ঘদিন যাবৎ (১৪) ব্যাচের আমারই বিভাগের (আম্মান সিদ্দিকী) আমার সাথে হয়রানিমূলক আচরণ ও উত্ত্যক্ত করে আসছে। ১ম বর্ষে প্রেমের প্রস্তাব করলে প্রত্যাখ্যান করলে সে ব্যক্তিগত জীবনে এগিয়ে যায়।

কিন্তু তার কিছুদিন পরই লিফটের কাছে দাঁড়িয়ে থাকলে আমাকে দেখে সে কুরুচিপূর্ণ ও অশ্লীল মন্তব্য করে। আমি এরূপ মন্তব্যের প্রতিবাদ করায়ই বিপত্তি বাধে। সে অপমানিত বোধ করে এবং আমাকে বলে, আমার একদিন এমন অবস্থা করবে বা এমনভাবে ফাঁসাবে আমাকে, যাতে আমি মেয়ে হয়ে সমাজে মুখ দেখাতে না পারি। এবং সুইসাইডে বাধ্য হই। ২০২২ এ এমন আগ্রাসী আচরণ মৌখিক গালাগাল, রাস্তায় চলতে গেলে দুর্ঘটনার হুমকিতে রূপ নেয়। তখন আমার বাবা অসুস্থ থাকায় আমি এ বিষয়ে আলোকপাত করিনি এবং তাকেও গুরুত্ব দেইনি। তাই তাকে আমি সরাসরি স্পষ্টভাবে বলি আমার সাথে যেন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সে কোনো কথা না বলে, আমি বিরক্ত হই তাতে। তারপর কিছুদিন বন্ধ থাকলে হঠাৎ ছেলেটি মেসেঞ্জারে আমাকে বলে সে এমন কিছু তথ্য ছড়াবে মানুষের কাছে যাতে আমি অপদস্থ হই। এবং বলে সে কবর থেকে একদম মুরদা তুলে ফেলবে ওর সাথে কিছু করলে।

সম্প্রতি আমার বাবা মারা যাওয়ার পর তার হুমকি ধামকি এবং উৎপাতের মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। বিভিন্ন সময় আমি ডিপার্টমেন্টের করিডোরে একা থকলে সে আমাকে বিবিএ ফ্যাকাল্টির ছাদে কিংবা সম্পূর্ণ ফাঁকা ক্লাসরুমে তার সঙ্গে কথা বলার জন্য ডাকে এবং আমি সরাসরি কথা বলতে বললে রেকর্ড করব, সেই ভয়ে সেখান থেকে সে দ্রুতগতিতে চলে যায়।

কয়েকমাস আগে সে আবারো আমাকে ডেকে আমাদের ডিপার্টমেন্টের উপরের ফ্লোরে নিয়ে কথা বলতে চাইলে আমি প্রতিবাদ করি এবং তখন সে আমাকে ভয় দেখায় এই বলে, ‘আমার নামে প্রক্টর স্যারের কাছে নালিশ দিবি? দে, দেখি কী করতে পারস। প্রক্টর স্যারকে একটা কল দিলেই স্যার ধরে। কারণ আমি সাংবাদিক।’ তুই জানস কোতয়ালী থানায় আমার কেমন লিঙ্ক? এক সেকেন্ড লাগবে তোকে ফাঁসাতে। এমতাবস্থায় আমি সেদিন ভয়ে হোমটাউনে চলে যাই। কয়েকদিন ক্লাস অফ দিই। পরীক্ষা দিতে তো আসতেই হয়। সে মিডটার্ম পরীক্ষা শেষ হওয়ার পর আমি যখন আমার বন্ধু বান্ধবীর সাথে ছিলাম তখন দেখেও আমাকে ডাকেনি।

বাড়ির ছাদে উদ্দাম ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী

যখনই আমার বন্ধুরা চলে গেল, তখনই সে সেদিন আমাকে একা পেয়ে ৩.২৬ এ আবার ফাঁকা ক্লাসরুমে ডাকে। তখন আমি ইগনোর করে যেতে চাইলে সে আমার পথরোধ করে এবং তার ডাকে ক্লাসরুমে না যাওযায় ধমক দেয়। আমি ঠিক তখনই তাকে বিভাগের অফিস রুমে নিয়ে যাই যাতে আমার কোনো ক্ষতি না হয়। আমি প্রচণ্ড ভীতসন্ত্রস্ত, এমনকি পরিবার ছাড়া ঢাকায় থাকায় রাস্তাঘাটে চলাচলেও অনিরাপদ বোধ করছি। অতএব বিনীত প্রার্থনা, বিষয়টি আমলে নিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বাধিত করবেন। নিবেদক, ফাইরুজ সাদাফ।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Health

‘নারীদের জন্য দেড় হাজার শয্যার দুটি স্পেশালাইজড হাসপাতাল হবে’

জুন 14, 2026
নতুন পে স্কেল

নতুন পে স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন, গেজেট প্রকাশ কবে?

জুন 14, 2026
প্রাথমিক শিক্ষক

প্রাথমিক শিক্ষকদের বদলি এখন স্থানীয় প্রশাসনের কমিটির মাধ্যমে

জুন 14, 2026
Latest News
Health

‘নারীদের জন্য দেড় হাজার শয্যার দুটি স্পেশালাইজড হাসপাতাল হবে’

নতুন পে স্কেল

নতুন পে স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন, গেজেট প্রকাশ কবে?

প্রাথমিক শিক্ষক

প্রাথমিক শিক্ষকদের বদলি এখন স্থানীয় প্রশাসনের কমিটির মাধ্যমে

শিক্ষামন্ত্রী

শিক্ষকদের অবসরভাতা দিতে দেরির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

জিরো কুপন বন্ডে বিনিয়োগকারীর আয়ে কর বসছে

অফিস সহকারী

২৭ ভরি স্বর্ণসহ অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক অফিস সহকারী!

ভ্যাট নিবন্ধন

মার্চেন্ট হিসাবের জন্য ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে

বেনজীরের গ্রেফতার

বেনজীরের গ্রেফতারের খবরে টেবিল চাপড়ালো পুরো সংসদ

Addin

আদ্-দ্বীনের শিক্ষার্থী ও ইন্টার্নদের অন্য হাসপাতালে সংযুক্ত করতে হবে

তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম

শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa