Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক অস্ট্রেলিয়ায় কি ফিরছে সেই ভয়ংকর ‘ব্ল্যাক সামার’ দাবানল
আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় কি ফিরছে সেই ভয়ংকর ‘ব্ল্যাক সামার’ দাবানল

By Shamim RezaJanuary 9, 20262 Mins Read

অস্ট্রেলিয়ার একটি বড় অংশ জুড়ে বর্তমানে বয়ে যাচ্ছে তীব্র থেকে চরম তাপপ্রবাহ। এই প্রচণ্ড উত্তাপের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভয়াবহ দাবানলের ঝুঁকি, যাকে ২০১৯-২০২০ সালের সেই প্রলয়ংকরী ‘ব্ল্যাক সামার’-এর পর সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। কুইন্সল্যান্ড বাদে দেশটির প্রায় প্রতিটি রাজ্যেই জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের উত্তরাঞ্চলে আগুনের ঝুঁকি ‘ক্যাটাস্ট্রফিক’ বা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় সাড়ে চারশ শিক্ষাপ্রতিষ্ঠান ও পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে।

ব্ল্যাক সামার

Advertisement

আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিন অস্ট্রেলিয়া এক অগ্নিগর্ভ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে। সিডনিতে আগামী শনিবার(১০ জানুয়ারি) তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যেখানে পশ্চিম অস্ট্রেলিয়ার কিছু উপকূলীয় শহরে ইতোমধ্যেই পারদ চড়েছে ৪৯ ডিগ্রিতে। গত ছয় বছরের মধ্যে মেলবোর্নও বুধবার দেখল তাদের উষ্ণতম দিন। বাতাসের তীব্র গতি আর বজ্রপাতের পূর্বাভাস এই আগুনের ঝুঁকিকে আরও উসকে দিচ্ছে, যা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন শত শত দমকলকর্মী। 

ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসে গত কয়েক দিন ধরে একাধিক দাবানল নেভানোর লড়াই চলছে। বিশেষ করে ভডোঙ্গা শহরের আগুন নিয়ন্ত্রণে আনতে এক ডজনেরও বেশি বিমান ব্যবহার করে আকাশ থেকে পানি ঢালা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে যেকোনো ধরনের আগুন জ্বালানোর ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, তীব্র তাপপ্রবাহ আর শুষ্ক বজ্রপাত—এই দুইয়ের সমন্বয়ে দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়া যে পরিস্থিতির দিকে এগোচ্ছে, তা কয়েক দশকের মধ্যে দেখা যায়নি।

হৃতিক রোশনের ফিটনেসের গোপন সূত্র

ব্যুরো অব মেটিওরোলজির মতে, আগামী শুক্রবার দাবানল পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। ২০১৯ সালের ‘ব্ল্যাক সামার’ দাবানলে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল মাইলের পর মাইল বনাঞ্চল, মৃত্যু হয়েছিল বহু মানুষের। এবারের দুর্যোগের তীব্রতা সেই স্মৃতিকেই বারবার মনে করিয়ে দিচ্ছে। দক্ষিণ অস্ট্রেলিয়া ও তাসমানিয়ার বিশাল এলাকায় তাপপ্রবাহ চরমে থাকায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

July 11, 2026
ট্রাম্প

ইরানের হাতে নিজে হত্যার শিকার হলে কী করবে মার্কিন বাহিনী, জানালেন ট্রাম্প

July 11, 2026
পরমাণু স্থাপনা

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

July 11, 2026

Latest News

সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

ট্রাম্প

ইরানের হাতে নিজে হত্যার শিকার হলে কী করবে মার্কিন বাহিনী, জানালেন ট্রাম্প

পরমাণু স্থাপনা

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

অন্ধকারে কিউবা

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার অন্ধকারে কিউবা

Khamini

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান

সৌদি আরব

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে বড় সুখবর দিলো সৌদি আরব

Sky

এক বছর চাঁদ-মঙ্গলে থাকতে চান? স্বেচ্ছাসেবী খুঁজছে নাসা

আয়না ভাঙা দুর্ভাগ্য

আয়না ভাঙা দুর্ভাগ্য, লবণ পড়া অমঙ্গল-আজও বিশ্বাস করে ফরাসিরা

Choshma

আদালতে স্মার্ট চশমা নিষিদ্ধ করল নিউইয়র্ক

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলো প্রায় ২ শতাংশ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa