গরমের সময় মশার উৎপাত দিন দিন বাড়ছে, ফলে ঘরে-বাইরে স্বস্তি নেই। মশার কামড়ের কারণে শুধু বিরক্তি নয়, ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, পীত জ্বর, জিকা ভাইরাসের মতো মারাত্মক রোগও ছড়াচ্ছে। ঘরে মশা তাড়াতে স্প্রে, কয়েল বা অ্যারোসল ব্যবহার করলেও স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে হয়। তাই প্রাকৃতিক ও নিরাপদ উপায়ে মশা তাড়ানো জরুরি।

কার্যকরী উপায়গুলো:
১. কর্পূর:
এক টুকরা কর্পূর ছোট পাত্রে রেখে পানি দিয়ে ঘরের কোনায় রাখুন। কয়েক দিনের মধ্যে মশা দূরে চলে যাবে। পানি দুই দিন পর বদলে দিন। পুরোনো পানি দিয়ে ঘর মোছাও করতে পারেন, এতে পিঁপড়েও দূরে থাকবে।
২. লেবু ও লবঙ্গ:
একটি লেবু দুই ভাগ করে নিন। ভেতরে লবঙ্গ গেঁথে ঘরের কোনায় রাখুন। চাইলে জানালার গ্রিলেও রাখতে পারেন। মশারা ঘরে ঢুকতে পারবে না।
৩. জৈবিক ধোঁয়া:
মাটির প্রদীপে রসুন বাটা, তেজপাতার গুঁড়া এবং কর্পূর গুঁড়া মিশিয়ে সরিষার তেলে নিমজ্জিত করুন। প্রদীপ জ্বালালে ধোঁয়া বের হয়ে ঘরের মশা তাড়াবে।
৪. নিমের তেল:
সমপরিমাণ নিমের তেল ও নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগান। মশা দূরে থাকবে এবং ত্বকও সুস্থ থাকবে।
৫. পুদিনা:
পানিতে ৫-৬ পুদিনা পাতা রেখে টেবিলে রাখুন। তিন দিন পর পানি বদলান। পুদিনার ভাপ ছড়ালে মশা ঘর থেকে চলে যাবে। চাইলে পুদিনার তেলও ব্যবহার করতে পারেন।
৬. লেমন গ্রাস:
টবে লেমন গ্রাস রাখুন। এর গন্ধ মশা দূরে রাখে এবং ঘরের সৌন্দর্যও বাড়ায়।
৭. নিশিন্দা ও নিমপাতা:
প্রতিদিন নিশিন্দা ও নিমপাতার গুঁড়া ধুনোর সঙ্গে ব্যবহার করলে মশা চলে যাবে।
৮. হলুদ আলো:
হলুদ সেলোফেনে ঘরের আলো ঢেকে দিন। এলইডি, সোডিয়াম বা হলুদ বাল্বও মশা কমাতে সাহায্য করে।
৯. চা-পাতা পোড়ানো:
শুকনো চা-পাতা ধুনোর সঙ্গে পোড়ালে মশা ও মাছি ঘর থেকে চলে যায়।
১০. নিমপাতা পোড়ানো:
কয়লা বা কাঠ-কয়লার আগুনে নিমপাতা পোড়ালে ঘর মশামুক্ত থাকে।
১১. ক্যাটনিপ অয়েল:
ক্যাটনিপ অয়েল মাখালে মশা ঘেঁষে আসবে না।
১২. ফ্যান চালানো:
ফ্যান চালালে মশার উড়ার গতিবেগের চেয়ে বাতাসের গতি বেশি হওয়ায় তারা দূরে থাকে।
১৩. রঙের সতর্কতা:
কালো, নীল ও লাল রঙের পোশাক এড়িয়ে চলুন। হালকা রঙের পোশাক পড়ুন।
১৪. নারিকেল আঁশ:
শুকিয়ে কাটা নারিকেলের আঁশ পোড়ালে মশা দূরে থাকে।
১৫. কেরোসিন তেল স্প্রে:
কেরোসিন তেলে কর্পূর মিশিয়ে স্প্রে করুন, মশা থাকবে না।
১৬. সুগন্ধি:
সুন্দর সুগন্ধি বা আতর ব্যবহার করলে মশা কমে।
১৭. রসুনের স্প্রে:
৫ ভাগ পানিতে ১ ভাগ রসুনের রস মিশিয়ে শরীরে স্প্রে করুন, মশা দূরে থাকবে।
১৮. জমে থাকা পানি সরানো:
ঘরের আনাচে-কানাচে বা উঠোনে পানি জমতে দেবেন না। মশার বংশবিস্তার রোধ করতে পানি সরিয়ে দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


