Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home লাইফস্টাইল কোলাজেন সাপ্লিমেন্ট: ত্বকের জন্য কতটা ভালো
লাইফস্টাইল স্বাস্থ্য

কোলাজেন সাপ্লিমেন্ট: ত্বকের জন্য কতটা ভালো

By Shamim Rezaমার্চ 13, 20263 Mins Read

কোলাজেন সাপ্লিমেন্ট বা কোলাজেন-ভিত্তিক প্রসাধনী কিছুটা ত্বকের আর্দ্রতা ও স্থিতিস্থাপকতা বাড়াতে পারে। অনেক ব্যবহারকারী বলেন, এতে ত্বক কিছুটা মসৃণ বা ভরাট মনে হয়। এর বাইরে কোলাজেন সাপ্লিমেন্ট কীভাবে কাজ করে সেই বিষয়ে বিস্তারিত জেনে নিন ভারতীয় চিকিৎসক ডা. চন্দনী জৈন গুপ্তার কাছ থেকে।

কোলাজেন সাপ্লিমেন্ট

Advertisement

আমার এক নারী রোগী, বয়স তিরিশের কোঠায়। তিনি জানতে চাইলেন—বহু বছর ধরে কোলাজেন সাপ্লিমেন্ট নেওয়ার পরও কেন তার চোখের পাশের সূক্ষ্ম রেখা, যাকে ক্রোজ ফিট বলা হয়, কমছে না। তিনি বলেন, মুখে প্রথম সূক্ষ্ম রেখা দেখা দেওয়ার দিন থেকেই তিনি কোলাজেন সাপ্লিমেন্ট নেওয়া শুরু করেছিলেন। নিয়মিত ত্বকচর্চা, স্বাস্থ্যকর খাবার এবং ভালো জীবনযাপনের সঙ্গে কোলাজেন নেওয়ায় তার ত্বক কিছুটা ভরাট, আর্দ্র এবং টানটান মনে হচ্ছিল। কিন্তু তবু সূক্ষ্ম রেখা ও বলিরেখা তাকে বিরক্ত করছিল।
একই রকম অভিজ্ঞতা ছিল ৪২ বছর বয়সী এক পুরুষের। অ্যান্টি-এজিং উপকারের কথা শুনে তিনি কোলাজেন পাউডার ও ক্রিম ব্যবহার শুরু করেন। শুরুতে তার ত্বক কিছুটা মসৃণ ও উজ্জ্বল দেখালেও সময়ের সঙ্গে সঙ্গে তার ত্বকে বলিরেখা এবং ঢিলে ভাব দেখা দিতে শুরু করে—যা বয়স বৃদ্ধির স্বাভাবিক লক্ষণ।

আসলে কোলাজেন নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা এখানেই। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রচার এবং অনেক সময় কোলাজেন পণ্য তৈরি করা কোম্পানির অর্থায়নে হওয়া গবেষণা এই ধারণাকে আরও জোরালো করে। কোলাজেন ত্বকের চেহারা কিছুটা উন্নত করতে পারে, কিন্তু এটি এমন কোনো জাদুকরী উপাদান নয় যা বার্ধক্যের লক্ষণ থামিয়ে দিতে বা উল্টে দিতে পারে।

কোলাজেন সাপ্লিমেন্ট বা পণ্য শরীরে বয়সজনিত জৈবিক প্রক্রিয়া—যেমন কোষের ক্ষতি, হরমোনের ওঠানামা, পরিবেশগত প্রভাব বা জিনগত কারণ—বন্ধ করতে পারে না।

বয়সের সঙ্গে কোলাজেন কমে কেন
মানবদেহ নিজেই কোলাজেন তৈরি করে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রোটিন, যা ত্বককে দৃঢ়, মসৃণ ও স্থিতিস্থাপক রাখে। সাধারণত মানুষের বয়স বিশের মাঝামাঝি কোঠায় পৌঁছানোর পর থেকেই শরীরে কোলাজেন উৎপাদন ধীরে ধীরে কমতে শুরু করে।

এর ফলে ত্বকের স্থিতিস্থাপকতা কমে যায় এবং ধীরে ধীরে সূক্ষ্ম রেখা, বলিরেখা ও ত্বক ঝুলে পড়ার প্রবণতা দেখা দেয়।

অতিরিক্ত চিনি খাওয়ার ফলে শরীরে এমন একটি প্রক্রিয়া শুরু হয়, যা কোলাজেন তন্তুকে শক্ত ও ভঙ্গুর করে তোলে। আবার হরমোনগত পরিবর্তন—বিশেষ করে মেনোপজের সময় ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়া—এ ক্ষেত্রেও ভূমিকা রাখে।

কোলাজেন সরাসরি বলিরেখায় কাজ করে না
অনেকে মনে করেন কোলাজেন খেলে তা সরাসরি ত্বকে গিয়ে বলিরেখা কমায়। বাস্তবে বিষয়টি এমন নয়।
কোলাজেন শরীরে প্রবেশ করার পর অন্যান্য প্রোটিনের মতোই ভেঙে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। এরপর এই অ্যামিনো অ্যাসিড শরীরের সাধারণ অ্যামিনো অ্যাসিড ভাণ্ডারে মিশে যায়। সেখান থেকে শরীর প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জায়গায় ব্যবহার করে—যা সব সময় ত্বক নাও হতে পারে।

বয়স বাড়ার পেছনে আরও অনেক কারণ
মানুষের বয়স কীভাবে দৃশ্যমান হবে তা অনেক বিষয়ের ওপর নির্ভর করে। যেমন— সূর্যের আলোতে কতটা সময় কাটানো হয়। খাদ্যাভ্যাস, মানসিক চাপের মাত্রা, ঘুমের ধরন এবং সামগ্রিক শারীরিক স্বাস্থ্য।
কোলাজেন ত্বকের মান বজায় রাখতে কিছুটা সাহায্য করতে পারে, তবে এই সব বিষয় ঠিক না থাকলে এর কার্যকারিতা সীমিতই থাকে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

বলিরেখা নিয়ন্ত্রণে কী করা যেতে পারে
ত্বকের কোলাজেন ক্ষতি থেকে রক্ষা করতে সবচেয়ে কার্যকর উপায় হলো সানস্ক্রিন ব্যবহার। সূর্যের অতিবেগুনি রশ্মি কোলাজেন ভেঙে দেয়, তাই সানস্ক্রিন ত্বক সুরক্ষায় গুরুত্বপূর্ণ। এ ছাড়া টপিক্যাল রেটিনয়েড ত্বকে কোলাজেন তৈরির প্রক্রিয়া উদ্দীপিত করতে পারে এবং কোলাজেন নষ্টকারী এনজাইমকে দমন করতে সাহায্য করে। সুষম খাদ্যাভ্যাস, ধূমপান পরিহার এবং চিনি কম খাওয়াও ত্বকের গঠন ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
vitamin

কোন ভিটামিন বেশি খেলে কিডনিতে পাথর হয়?

জুন 13, 2026
গুলগুলা

ঘরেই বানান সুস্বাদু ‘গুলগুলা’ পিঠা, সহজ রেসিপি জেনে নিন

জুন 13, 2026
bajet

পরিবারের বাজেট সাজানোর ৮ ধাপ

জুন 13, 2026
Latest News
vitamin

কোন ভিটামিন বেশি খেলে কিডনিতে পাথর হয়?

গুলগুলা

ঘরেই বানান সুস্বাদু ‘গুলগুলা’ পিঠা, সহজ রেসিপি জেনে নিন

bajet

পরিবারের বাজেট সাজানোর ৮ ধাপ

গালি

গালি দিয়ে এত সুখ পাওয়া যায় কেন

বিশ্বকাপ

বিশ্বকাপ রাত জাগার পরও অফিসে ফিট থাকার সহজ টিপস

গরম

প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখার সহজ ও কার্যকর উপায়

স্মুদি

গরমে স্বস্তি পেতে ঘরেই বানান ঠান্ডা আমের স্মুদি

Onto

অন্ত্রের স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

টোনিং

ত্বকের যত্নে টোনিং কেন গুরুত্বপূর্ণ: উজ্জ্বল ও মসৃণ ত্বকের চাবিকাঠি

প্রাকৃতিক

কলা প্রাকৃতিক নাকি কেমিক্যাল—চেনার সহজ গাইড

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa