Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ কবরস্থান থেকে কঙ্কাল চুরি, প্রত্যক্ষদর্শীর রোমহর্ষক বর্ণনা
বিভাগীয় সংবাদ রাজশাহী

কবরস্থান থেকে কঙ্কাল চুরি, প্রত্যক্ষদর্শীর রোমহর্ষক বর্ণনা

By Shamim Rezaমার্চ 20, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ‘তখন আমি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শেষে বাইরে বের হই। ভোরের আলো কেবল ফুটছে, আঁধার কিছুটা ছিল। কিছুদিন আগে আমার ভাই মারা গেছে। তাই কবরস্থানের দিকে যাই। সেখানে গিয়ে কালো পোশাক পড়া, মুখ বাঁধা ৯ জনকে কবরস্থান থেকে বের হতে দেখি। তাদের কাঁধে ব্যাগ ছিল।’

কঙ্কাল চুরি

Advertisement

মঙ্গলবার (১৯ মার্চ) ভোরে নিজের চোখে দেখা ঘটনার বর্ণনা এভাবেই করেন রেখা খাতুন নামের এক নারী। তার বাড়ি আমিনপুর থানার খাস আমিনপুর গ্রামে।

রেখা খাতুন বলেন, ‘কালো পোশাক পড়া মুখোশধারী ৯ জন দুই গ্রুপে কবরস্থান থেকে বের হয়। এরপর তারা একটি ট্রাকে চলে যায়। পরে দ্রুত বাড়িতে চলে আসি আর ভাবি, কালো পোশাক পড়া মানুষগুলো কবরস্থানে কি করছে। পরে সকালে আমার স্বামী বাজার থেকে ফিরে কঙ্কাল চুরির কথা জানায়। তখন বুঝতে পারি, কালো পোশাক পড়া লোকগুলো এই কাজ করেছে।’

পাবনা বেড়া উপজেলার আমিনপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে মঙ্গলবার (১৯ মার্চ) ভোররাতে ১৫টি মরদেহের কঙ্কাল চুরি হয়। সকালে বিষয়টি টের পান স্থানীয়রা। কঙ্কাল চুরি নিয়ে মুহূর্তের মধ্যে জেলা জুড়ে দেখা দেয় চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

দুপুরে সরেজমিনে কবরস্থানে গিয়ে দেখা যায়, অনেক মানুষের ভিড়। কেউ বাইরে দাঁড়িয়ে দেখছেন। কেউ আবার কবরে নেমে কঙ্কাল চুরির বিষয়টি দেখছেন। ১৫টি কবরের চিত্র প্রায় একই রকম। দেখা যায়, কবরগুলোর বাঁশের চারাট উপরে তোলা। মাটি খুঁড়ে তোলা হয়েছে।

সেখানে কথা হয় স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম মন্ডলের সঙ্গে। তিনি বলেন, প্রত্যেকটা কবর থেকে মাথা তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

খাস আমিনপুর কেন্দ্রীয় কবরস্থানের সভাপতি বাবুল উদ্দিন মন্ডল বলেন, কঙ্কাল চুরির বিষয়টি জানার পর দ্রুত থানায় খবর দেই। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। এটার তদন্ত হওয়া উচিত। এরকম ঘটনা আমাদের এলাকায় এর আগে কখনো হয়নি। কারা, কী কারণে এটা করেছে তাদের আইনের আওতায় আনা উচিত।

খাস আমিনপুর গ্রামের অটোরিকশাচালক সেলিম বিশ্বাস বলেন, ভোরে এই কবরস্থানের পাশ দিয়ে বাজারে যাওয়ার সময় দেখি অনেক লোকজন। পরে জানতে পারি কঙ্কাল চুরির ঘটনা। আসলে মানুষ মরেও শান্তি নাই। কবরে গিয়েও তার ওপর অত্যাচার। এটি খুবই দুঃখজনক ও কষ্টদায়ক ঘটনা।

চুরি হওয়া এক কবরের লাশের স্বজন মাসুদ রানা বলেন, মহাসড়কের পাশের কবরস্থান থেকে কঙ্কাল চুরি কোনো সাধারণ ঘটনা নয়। এর সঙ্গে নিশ্চয়ই বড় কোনো চক্র জড়িত। আমাদের দাবি, পুলিশ দ্রুত এই ঘটনা উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে।

যেকোনও সময় তেড়ে আসতে পারে ডাইনোসর, নিঃশ্বাস ফেলবে আপনার ঘাড়ে

আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশীদ বলেন,‌ কবর থেকে কঙ্কালগুলো চুরি হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। কোনো চক্র জড়িত আছে কিনা তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

জুন 14, 2026
পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

জুন 14, 2026
Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

জুন 14, 2026
Latest News
রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

মা-মেয়ে

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

মসজিদে নামাজরত

খুলনায় মসজিদে নামাজরত ২ মুসল্লিকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

খিলক্ষেত থানা

খিলক্ষেতে ১৫ মামলার আসামি গ্রেপ্তার, উদ্ধার গাঁজা-হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক

ইউপি চেয়ারম্যান ফারুকের বিরুদ্ধে অস্তিত্বহীন এতিমখানার নামে সরকারি অনুদান আত্মসাতের অভিযোগ

Ghior

ঘিওরে যুবদল নেতার অবৈধ ড্রেজার বাণিজ্য, ভাঙনের ঝুঁকিতে জনপদ

মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

Sherpur

সরকারি দপ্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তার টিকটক ভিডিও ফাঁস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa