জুমবাংলা ডেস্ক : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ে কচুরমুখী চাষ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করছেন কৃষকরা। কচুরমুখী চাষে ভালো ফলন পাওয়ায় আর্থিক স্বচ্ছলতার স্বপ্নে বিভোর তারা। বাম্পার ফলনের পাশাপাশি বাজারে কচুরমুখীর ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা।

কচুরমুখী চাষ

Advertisement

জানা যায়, লালমাই পাহাড়ের উঁচু নিচু অনেক জমিতে কচুরমুখীর চাষ হয়েছে। চাষিরা নিজে ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে জমি থেকে কচুরমুখী তুলছেন। মাঠ থেকে সংগ্রহ করে পরিষ্কার করে বিকালে তা চলে যাবে হাটে।

লালমাই পাহাড়ে কচুমূখী চাষ করেছেন কৃষক আবুল কালাম আজাদ তিনি বলেন, আমি গত দশ বছর যাবত লালমাই পাহাড়ে কচুরমুখীসহ বিভিন্ন ধরনের সবজির চাষাবাদ করে আসছি। কৃষি কাজ করেই আমার সংসার চলে।

তিনি আরো বলেন, এবছর আমি ২৪০ শতক জমিতে কচুরমুখীর চাষ করেছি। চাষ করতে প্রায় ৩ লাখ টাকার মতো খরচ হয়েছে। গত বছরের তুলনায় এবছর কচুর বাম্পার ফলন হয়েছে। এখন পর্যন্ত প্রায় ১৮ টন কচুরমুখী জমি থেকে উঠিয়েছে। সব কিছু ঠিক থাকলে ৮ লাখ টাকার কচু বিক্রি করতে পারবো। যা থেকে প্রায় ৩ লাখ টাকা লাভ থাকবে।

বিজয়পুর এলাকার বাসিন্দা আবদুস সাত্তার বলেন, লালমাই পাহাড়ের কচুরমুখী স্বাদে ও গুণে অন্যন্য। এখানকার কচুরমুখীর চাহিদা শুধু স্থানীয় বাজারে নয়, আশেপাশের বিভিন্ন জেলা-উপজেলায়ও এর ব্যাপক সুনাম রয়েছে। এখানকার উৎপাদিত কচু দিয়ে ইলিশ মাছের তরকারি খুব স্বাদের হয়।

তিনি আরো বলেন, এখানকার কচুর স্থানীয় কুমিল্লার কোটবাড়ি, পাহাড়পুর, বিজয়পুর, নিমসার হাটে চলে যায়। সেখান থেকে দেশের বিভিন্ন জেলায় এখানকার কচু সরবরাহ হয়। পাইকারি ৪০-৫০ টাকা আর খুচরা বাজারে ৬০-৮০ টাকা কেজি পর্যন্ত বিক্রি হয়।

শ্বশুর পেলেন ৮টি মহিষ, জামাইয়ের ৯টি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল বাশার চৌধুরী বলেন, এবছর লালমাই পাহাড়ে ৫০ হেক্টর জমিতে কচুরমুখীর চাষ হয়েছে। বছরের এই সময় চাষিরা জমি থেকে কচুর তোলা, তা পরিষ্কার করা ও বাজারজাত করতে ব্যস্ত থাকে। কৃষকরা নিজেরা লাভের পাশাপাশি সৃষ্টি করেন অনেক কর্মসংস্থান। এতে শতাধিক পরিবারের আয়ের উৎস তৈরী হয়।

তিনি আরো বলেন, কৃষি বিভাগ চাষিদের বিষমুক্ত ফসল উৎপাদনের জন্য সকল ধরনের পরামর্শ ও সহযোগীতা করছি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.