মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বিদেশি জাহাজের জন্য সাময়িকভাবে বাণিজ্যিক পথ খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ ও অবরোধ কার্যকর করেছে ইরান।

তেহরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে যে নৌ অবরোধ আরোপ করেছে তা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ‘সমুদ্রদস্যুতা’ (পাইরেসি) হিসেবে বিবেচিত। ইরানের দাবি, এই অবরোধ প্রত্যাহার না করা হলে গুরুত্বপূর্ণ এই জ্বালানি রুট স্বাভাবিকভাবে চালু রাখা সম্ভব হবে না।
শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে ইরানের যৌথ সামরিক কমান্ড জানায়, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ আবারও আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে এবং পুরো ব্যবস্থাপনা এখন সম্পূর্ণভাবে সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকবে।
এই ঘোষণার ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কারণ হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে পরিচিত।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক তেল সরবরাহ ব্যবস্থা, সামুদ্রিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এ ঘটনায় আরও জটিল ও বিস্ফোরণমুখী পরিস্থিতির দিকে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


