ছোটপর্দার অভিনেত্রী জেবা জান্নাত নিয়মিত নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়ছেন। সেই ধারাবাহিকতায় অভিনয় করেছেন ‘কফিলের মেয়ে’ শিরোনামের নতুন ধারাবাহিক নাটকে। তারিক মুহাম্মদ হাসান রচিত ও পরিচালিত এই নাটকে তার বিপরীতে দেখা যাবে সবুজ আহমেদকে। ঈদুল আজহা উপলক্ষে নাটকটি প্রচার হবে বৈশাখী টেলিভিশনে।

ঈদ আয়োজনে বৈশাখী টেলিভিশন দর্শকদের জন্য নির্মাণ করেছে সাত পর্বের সাতটি বিশেষ ধারাবাহিক নাটক। বৈচিত্র্যময় গল্প আর জনপ্রিয় অভিনয়শিল্পীদের উপস্থিতিতে নাটকগুলো নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
প্রচার তালিকায় রয়েছে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই ও সামিয়া আক্তার অভিনীত ‘ভাত হাসান’। নাটকটির রচনা করেছেন আশরাফুল চঞ্চল এবং পরিচালনা করেছেন সাইফ আহমেদ। এছাড়া রয়েছে রাশেদ সীমান্ত ও নাবিলা ইসলাম অভিনীত ‘মোগো বাড়ি বরিশাল’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান।
পাপ্পু রাজের রচনায় আদিত্য জনির পরিচালনায় নির্মিত ‘সাক্ষী মফিজ’-এ অভিনয় করেছেন মীর সাব্বির ও ময়মুনা মম। মাতিয়া বানু শুকুর রচনায় এবং মো. রবিউল সিকদারের পরিচালনায় নির্মিত ‘ঝগড়াটে পরিবার’-এ দেখা যাবে শিবলী নোমান ও পূর্ণিমা বৃষ্টিকে। অরণ্য আনোয়ারের রচনায়, সকাল আহমেদের পরিচালনায় নির্মিত ‘দিল মোহাব্বত’ নাটকে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও আরফান আহমেদ।
এবারের ঈদ আয়োজনে আরো থাকছে ‘অবশেষে জিরো’। বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে আকাশ রঞ্জনের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, মাসুম বাসার, আইরিন তানি, শাকিলা পারভিন, সুজাত শিমুল ও তারিক স্বপন প্রমুখ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ঈদের বিশেষ এই নাটকগুলোতে হাস্যরস, পারিবারিক টানাপড়েন, প্রেম ও গ্রামীণ জীবনের নানা গল্প উঠে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



