আন্তর্জাতিক ডেস্ক: আর কয়েকদিন পর শুরু হবে পবিত্র রমজান মাস। রোজা এলে প্রতি বছর বাংলাদেশে যেমন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায়, ঠিক তার উল্টো হয় মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরই দেশটিতে দাম কমানো হয় দুধ, চিনি, আটাসহ শত শত পণ্যের। সেই ধারাবাহিকতায় এ বছরও আটশ’র বেশি পণ্যের দাম কমিয়েছে কাতার সরকার। খবর দ্য পেনিনসুলা’র।

কাতার সরকারের ঘোষণা অনুসারে, এ বছর রমজান উপলক্ষে দাম কমানো পণ্যগুলোর মধ্যে রয়েছে মধু, ময়দা, সেরেয়াল, দই ও দুগ্ধজাত পণ্য, গুঁড়া ও তরল দুধ, পনির, জুস, চিনি, কফি, খেজুর, খনিজ ও বোতলজাত পানি, লেবু, চাল, হিমায়িত শাকসবজি, মুরগি, ডিম, মাংস, ভোজ্যতেল, চা, ঘি, লবণ, অ্যালুমিনিয়াম ফয়েল, কাগজের ন্যাপকিন, ডিটারজেন্ট, ময়লার ব্যাগ, ব্যক্তিগত পরিচ্ছন্নতা পণ্য প্রভৃতি।
এর আগে গত বছরও রমজান উপলক্ষে সাড়ে ছয়শ’র বেশি পণ্যের দাম কমিয়েছিল কাতার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



