Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ কমলা চাষে সফল ফারুক, দেখছেন দ্বিগুণ লাভের স্বপ্ন
বিভাগীয় সংবাদ রংপুর

কমলা চাষে সফল ফারুক, দেখছেন দ্বিগুণ লাভের স্বপ্ন

By Shamim Rezaনভেম্বর 22, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামে চায়না ঝুড়ি জাতের কমলা চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন মো. আবু রায়হান ফারুক। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের কাজী মো. হাবিবুর রহমানের ছেলে। বর্তমানে ২ বিঘা জমিতে আছে শতাধিক কমলা গাছ। থোকায় থোকায় ঝুলছে কমলা।

কমলা চাষে স্বাবলম্বী

Advertisement

চারা রোপণের মাত্র দেড় বছরে কমলা আসতে শুরু করে। বাগানের বয়স আড়াই বছর। এ বছর বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করেছেন। ২০ দিন পর বাগান থেকে প্রায় ১৫-২০ মণ কমলা বিক্রির আশা করছেন। যা বাজার মূল্যে প্রায় ৮০ হাজার টাকা। উৎপাদন ব্যয় বাদে দ্বিগুণ লাভ হবে বলে আশা করেন তিনি।

সরেজমিনে জানা যায়, আবু রায়হান ফারুক পড়াশোনা শেষ করে কৃষি কাজ বেছে নেন। বাবার জমিতে শুরু করেন সমন্বিত ফল চাষ। প্রায় ৬ একর জমিতে আছে দেশি-বিদেশি নানা জাতের ফল গাছ। আম, মাল্টা, আঙুর চাষের পাশাপাশি কমলা চাষের উদ্যোগ নেন। প্রথমে বগুড়া শহর থেকে একটি চায়না ঝুড়ি কমলা জাতের গাছ সংগ্রহ করেন।

একটি গাছ থেকে কলম পদ্ধতি ব্যবহার করে ২ বিঘা জমিতে ১০০ কমলা গাছ রোপণ করেন। সেই গাছ থেকে দেড় বছরের মধ্যে কমলা পেতে শুরু করেন। কমলা বাগানে বাড়তি কোনো ঝামেলা নেই। সময়মতো জৈব সার, কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করে ভালো ফলন পাওয়া যায়।

আবু রায়হান ফারুক বলেন, ‘চাকরির পেছনে না ছুটে আমি কৃষির পথ বেছে নিই। কমলা চাষের পাশাপাশি বিভিন্ন রকমের ফলের গাছ আছে। তবে কমলার বাজার ভালো থাকায় চাষের আগ্রহ বেড়ে যায়। আমার ২ বিঘা জমিতে চায়না ঝুড়ি কমলা জাতের শতাধিক গাছ আছে। এটি মিষ্টি জাতের কমলা।’

তিনি বলেন, ‘শুরু থেকে এ পর্যন্ত ২০ হাজার টাকা খরচ করেছি। আশা করছি এ বছর কমলা বিক্রি করে দ্বিগুণ লাভ হবে। আমাদের দেশের কমলার চাহিদা মেটাতে বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। যদি দেশের মধ্যে কমলার বাণিজ্যিক চাষ করা যায় তাহলে চাহিদা মেটানোর পাশাপাশি বাইরের দেশে রপ্তানি করা সম্ভব হবে।’

কমলা বাগান দেখতে আসা মোহাম্মদ কবীর হোসেন বলেন, ‘ফারুকের কমলা বাগান দেখে খুবই ভালো লেগেছে। চাকরির পেছনে না ছুটে কৃষিতে মনোযোগ দিলে ভালো আয় করা সম্ভব। আমিও কমলা বাগান করার সিদ্ধান্ত নিয়েছি। কৃষি বিভাগ যদি পাশে থাকে তাহলে কমলা চাষিরা আরও উপকৃত হবেন।’

মেয়েরা গোপনে এই কাজ করে থাকে যা কখনো স্বীকার করেনা

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিপ্লব কুমার মোহন্ত বলেন, ‘কমলা চাষ জেলায় এক নতুন সম্ভাবনা তৈরি করেছে। কমলা চাষের এখন পর্যন্ত কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। তবে ফারুকের কমলা বাগানে কৃষি বিভাগের সব ধরনের সহযোগিতা থাকবে।’

সূত্র ও ছবি : জাগোনিউজ২৪

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ওসি মামুন শাহ

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মামুন শাহ

জুন 10, 2026
ঢাকা-পাথরঘাটা

ট্রাকের চাপে ভেঙে পড়ল ব্রিজ, ঢাকা-পাথরঘাটা সড়কে যান চলাচল বন্ধ

জুন 10, 2026
ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

জুন 9, 2026
Latest News
ওসি মামুন শাহ

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মামুন শাহ

ঢাকা-পাথরঘাটা

ট্রাকের চাপে ভেঙে পড়ল ব্রিজ, ঢাকা-পাথরঘাটা সড়কে যান চলাচল বন্ধ

ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

চাঁদপুরের শাহরাস্তি

মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

জয় বাংলা স্লোগান

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

প্রবাসীর ঘরে অজগর

প্রবাসীর ঘরে হঠাৎ ঢুকে পড়ে অজগর, অতঃপর…

আত্মহত্যা

কুষ্টিয়ায় লোনের বোঝায় গৃহবধূর আত্মহত্যা, রেখে গেলেন চিরকুট

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa