Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন কন্নড় অভিনেত্রীর ফ্ল্যাটে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
বিনোদন

কন্নড় অভিনেত্রীর ফ্ল্যাটে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

By Mynul Islam NadimJune 25, 20262 Mins Read

কন্নড় চলচ্চিত্রের পরিচিত মডেল ও অভিনেত্রী কৃষি থাপান্ডার বেঙ্গালুরুর ফ্ল্যাট থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলেও জানা গেছে।

মরদেহ

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম বৈশাখ। তিনি গত এক সপ্তাহ ধরে অভিনেত্রীর ফ্ল্যাটে অবস্থান করছিলেন। ঘটনার সময় কৃষি থাপান্ডা বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এলাকায় ছিলেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট বা লিখিত বার্তা উদ্ধার করা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বৈশাখ কিছুদিন ধরে বিষণ্নতার চিকিৎসা নিচ্ছিলেন। ব্যক্তিগত ও পারিবারিক নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন তিনি। পারিবারিক কলহের কারণে প্রায় এক মাস ধরে স্ত্রীর সঙ্গে আলাদা থাকছিলেন বলেও জানা গেছে।

এ ছাড়া অতীতে একটি আলোচিত চাঁদাবাজি ও হুমকিমূলক চিঠির মামলায়ও বৈশাখের নাম উঠে আসে। ওই ঘটনায় ব্যবসায়ী ও আইনজীবী অরবিন্দ রেড্ডির কাছে কয়েক কোটি টাকা দাবি করে একটি হুমকিমূলক চিঠি পাঠানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

পুলিশের দাবি ছিল, এক নারীকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ওই চিঠি পাঠানো হয়েছিল। তবে পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। পরে কর্ণাটক হাইকোর্ট তার বিরুদ্ধে চলমান তদন্তের ওপর স্থগিতাদেশও দিয়েছিল।

এদিকে বৈশাখের মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হতে পারে বলে জানা গেছে। রাজারাজেশ্বরী নগর থানার পুলিশ বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
মরদেহ
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
ভার্জিনি

‘লেপার্ড ক্লাব অ্যাওয়ার্ড’ পাচ্ছেন কানজয়ী অভিনেত্রী ভার্জিনি এফিরা

June 25, 2026
আতিফ

অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম, ঘোষণা হলো কনসার্টের নতুন তারিখ

June 25, 2026
Purnima

এই সেই আমার বান্ধবীরা : পূর্ণিমা

June 25, 2026

Latest News

ভার্জিনি

‘লেপার্ড ক্লাব অ্যাওয়ার্ড’ পাচ্ছেন কানজয়ী অভিনেত্রী ভার্জিনি এফিরা

আতিফ

অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম, ঘোষণা হলো কনসার্টের নতুন তারিখ

Purnima

এই সেই আমার বান্ধবীরা : পূর্ণিমা

জিজি-বেলা হাদিদের মা

৬২ বছর বয়সে বাগদান সারলেন জিজি-বেলা হাদিদের মা

কারিশমা কাপুর

কারিশমা কাপুরের জন্মদিন: জনপ্রিয় এই অভিনেত্রীর অজানা ৫ তথ্য

স্পাইডার-ম্যান

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় নতুন চমক

alaka

আমার ফিরে আসার পথটি ধীরগতির : অলকা ইয়াগনিক

Akashay-kumar

মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ : অক্ষয় কুমার

সালমান

ন্যাড়া মাথায় অসুস্থ সালমান, চিকিৎসার জন্য যাচ্ছেন আমেরিকা

তৃষা

বিজয়ের উপর থেকে চোখ সরাতে পারছেন না তৃষা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa