ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ জানিয়েছেন, তেহরান কোনো ধরনের সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করবে না। তিনি বলেন, ইরান এই অঞ্চলের চলমান সংঘাতের একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ সমাধান চায়।

আন্তালিয়া ডিপ্লোমেসি ফোরামের এক পার্শ্ববৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অবস্থান স্পষ্ট করেন। তার মতে, যুদ্ধবিরতির যেকোনো চুক্তি হলে তা লেবানন থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত সব সংঘাতপূর্ণ এলাকাকে অন্তর্ভুক্ত করতে হবে। এটিকে ইরানের ‘রেড লাইন’ হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ইরান কোনো খণ্ডিত বা অস্থায়ী সমাধানকে সমর্থন করে না এবং এই সংঘাতের চক্রকে সম্পূর্ণভাবে বন্ধ করতে চায়।
হরমুজ প্রণালির প্রসঙ্গে খাতিবজাদেহ বলেন, এই জলপথটি ঐতিহাসিকভাবে আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত ছিল। যদিও এটি ইরানের জলসীমার মধ্যে অবস্থিত, তবুও দীর্ঘদিন ধরে বৈশ্বিক বাণিজ্যের জন্য এটি ব্যবহৃত হচ্ছে।
এ অঞ্চলের অস্থিতিশীলতার জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন। তার অভিযোগ, এই দুই দেশের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে এবং তা বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।
সূত্র: আলজাজিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


