বয়স বাড়ার সাথে সাথে ত্বকে এর প্রভাব পড়ে। বিশেষ করে কোলাজেন ও ইলাস্টিন নামক প্রোটিন কমে যায়। এতে ত্বক আর্দ্রতা হারিয়ে শুষ্ক ও পাতলা হয়ে পড়ে। আর এ কারণে কপালে ভাঁজ তথা বলিরেখা পড়ে। সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মির প্রভাব এবং বারবার ভ্রু কুঁচকানো, কপাল ভাঁজ করে কথা বলা বা অবাক হওয়ার মতো অভিব্যক্তি করলে মুখের ত্বকে এর প্রভাব পড়ে।

ধূমপান, মানসিক চাপ, পানিশূন্যতা এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণেও ত্বকে বয়সের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। ত্বক ভাঁজমুক্ত রাখতে ঘরোয়া কিছু উপায় মেনে চলতে পারেন। বিশেষ করে প্রাকৃতিক উপায় মানলে অনেকটাই সমাধান মিলবে।
অ্যালোভেরা জেল: ত্বক টানটান রাখতে প্রতিদিন রাতে অ্যালোভেরা জেল ত্বকে ম্যাসাজ করতে পারেন। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখে। অ্যালোভেরা জেলে থাকা ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট কপালের ভাঁজ কমাতে সহায়ক।
নারকেল তেল বা অলিভ অয়েল: রাতে ঘুমানোর আগে নারকেল তেল বা অলিভ অয়েল দিয়ে মুখ ম্যাসাজ করুন। নিয়মিত এটি করলে ত্বক মসৃণ ও টানটান হবে।
কলার মাস্ক: ভাঁজমুক্ত ত্বকের জন্য কলার মাস্ক ব্যবহার করতে পারেন। একটি পাকা কলা চটকে তাতে ১ চামচ দই ও সামান্য কমলার রস মিশিয়ে ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এটি ত্বক সতেজ ও উজ্জ্বল করে।
মধু ও লেবুর রস: মধু প্রাকৃতিক ময়শ্চারাইজার। মধুর সাথে লেবুর রস মিশিয়ে লাগালে তা ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায়। টানটান ত্বকের জন্য নিয়মিত মধু ও লেবুর রস লাগাতে পারেন। যদি অ্যালার্জিজনিত সমস্যা থাকে তাহলে লেবুর রস থেকে বিরত থাকুন।
ডিমের সাদা অংশ: ডিমের সাদা অংশও মুখমণ্ডলে লাগাতে পারেন। লেবুর রসের সাথে ডিমের সাদা অংশ মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক ঝুলে পড়া রোধ হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ফেস ম্যাসাজ: টানটান ত্বকের জন্য নিয়মিত ফেস ম্যাসাজ করুন। এতে ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বক টানটান থাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


