নিয়মিত ব্যবহারের কারণে মাছ-মাংসের রক্ত জমে অস্বাস্থ্যকর হয়ে পড়ে ফ্রিজ। এ অবস্থায় ফ্রিজ পরিষ্কার ও জীবাণুমুক্ত করা প্রয়োজনীয়। তবে অনেকেই ফ্রিজ পরিষ্কার করার সময় ভুলভাবে পরিষ্কার করেন, যে কারণে ফ্রিজ ক্ষতিগ্রস্ত হয়।

পরিষ্কার

Advertisement

ফ্রিজ বন্ধ করে খাবার সরানো

প্রথমেই ফ্রিজের প্লাগ খুলে ফেলতে হবে। নিরাপত্তার জন্য এটি জরুরি। ভেতরের সব খাবার বের করে বরফ প্যাক বা কুলার ব্যাগে রাখুন, যাতে ঠাণ্ডা থাকে। ফ্রিজের চারপাশে পুরু তোয়ালে বিছিয়ে দিতে হবে যাতে গলে যাওয়া পানি শুষে নেয়।

গরম পানির বাটি দিয়ে বাষ্পের কাজ

এটি সবচেয়ে জনপ্রিয় ও নিরাপদ উপায়। একটি ‘হিট-প্রুফ’ বাটিতে ফুটন্ত গরম পানি নিয়ে ফ্রিজের ভেতরে একটা তোয়ালের ওপর রাখতে হবে। দরজা বন্ধ করে ১০-১৫ মিনিট রাখলে বরফ আলগা করে দেবে বাষ্প। নরম হয়ে গেলে প্লাস্টিকের চামচ দিয়ে চেঁছে তুলতে হবে বরফ। পুরু বরফ হলে দুয়েকবার গরম পানি বদলে দিতে হতে পারে।

প্লাস্টিক বা কাঠের চামচ দিয়ে চাঁছা

কখনও ধাতব ছুরি বা চামচ ব্যবহার করা যাবে না। করলে ফ্রিজের ভেতরের প্লাস্টিক লাইনিং বা কুলিং কয়েল নষ্ট হয়ে যেতে পারে। প্লাস্টিকের স্প্যাচুলা, আইস স্ক্র্যাপার বা কাঠের চামচ দিয়ে ধীরে ধীরে বরফ তুলতে হবে। জোরে চাপ দেওয়া যাবে না, আলতো করে তুলতে হবে বরফ গললে।

হেয়ার ড্রায়ার দিয়ে গরম বাতাস

হেয়ার ড্রায়ার মাঝারি বা কম তাপে চালিয়ে বরফের ওপর দূর থেকে গরম বাতাস দিতে হবে। এক পর্যায়ে বরফ গলতে শুরু করলে প্লাস্টিকের চামচ দিয়ে তুলে ফেলতে হবে। সতর্ক সাথে কাজটি করতে হবে, পানি বা বরফের সংস্পর্শে হেয়ার ড্রায়ার যেন না আসে। এই পদ্ধতিতে বরফ দ্রুত গলে।

গরম ভেজা তোয়ালের কৌশল

পুরু তোয়ালে গরম পানিতে ভিজিয়ে ভালো করে নিংড়ে বরফের ওপর রেখে ফ্রিজের দরজা বন্ধ করে রাখতে হবে। পাঁচ থেকে ১০ মিনিট পর দরজা খুললে দেখা যাবে, বরফ আলগা হয়ে গেছে। বরফ বেশি পুরু হলে দুতিনবার করতে হতে পারে।

টেবিল ফ্যানের সাহায্য

হেয়ার ড্রায়ার না থাকলে ফ্রিজ খুলে একটা টেবিল ফ্যান চালিয়ে দিতে হবে। এতে বাইরের গরম বাতাস ফ্রিজের ভেতরে ঢুকবে। কোনো অতিরিক্ত তাপ ছাড়াই ধীরে ধীরে বরফ গলতে থাকবে।

বরফ গলার পর পরিষ্কার করা

বরফ গলে গেলে ফ্রিজের ভেতরটা হালকা গরম পানিতে ভেজানো সাবানযুক্ত কাপড় দিয়ে মুছে ফেলার পর ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আর্দ্রতা থাকলে আবার বরফ জমবে। ফ্রিজ চালু করে ঠাণ্ডা হতে দিন, তারপর খাবার সাজিয়ে রাখতে হবে।

ভবিষ্যতে বরফ জমা ঠেকাতে

১। প্রতিবার ব্যবহারের পর দরজা ভালোভাবে বন্ধ করতে হবে।

২। দরজা বেশিক্ষণ খোলা রাখা যাবে না।

৩। দরজার সিল পরখ করতে হবে। ফাঁক বা ফাটল থাকলে মেরামত করা জরুরি।

৪। গরম খাবার ফ্রিজে রাখার আগে ঠাণ্ডা করে নিতে হবে।

৫। ফ্রিজ অতিরিক্ত বোঝাই করা যাবে না। বাতাস চলাচলের জন্য জায়গা রাখুন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.