Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক কপাল খুলল বাংলাদেশি প্রবাসীর, জিতলেন শত কোটি টাকা
আন্তর্জাতিক প্রবাসী খবর

কপাল খুলল বাংলাদেশি প্রবাসীর, জিতলেন শত কোটি টাকা

By Shamim RezaJanuary 4, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : নাম তার মোহাম্মদ রায়ফুল, সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘ ১২ বছর ধরে বাস করছেন। দেশটির আল আইন শহরের বাসিন্দা তিনি। সেখানে পিকআপ চালক হিসেবে কর্মরত ৩৯ বছরের রায়ফুল।

প্রবাসী

বিগত নয় বছর ধরে সেখানে ‘দ্য বিগ টিকেট আবু ধাবি র‌্যাফেল ড্র’র টিকিট কেটে আসছিলেন তিনি। এবার কপাল খুলেছে বাংলাদেশি এই যুবকের। নতুন বছরের শুরুতেই অনুষ্ঠিত ওই র‌্যাফল ড্র-তে জিতেছেন প্রায় শত কোটি টাকা। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারি মাসের এবারের বিজয়ী হয়েছেন রায়ফুল।

জানা গেছে, গত ১০ ডিসেম্বর টিকিটটি কেটেছিলেন রায়ফুল। তার টিকিট নম্বর ০৪৩৬৭৮। এবারের লটারিতে ২৪৭ সিরিজের এই টিকিট জিতেছে সবচেয়ে বড় পুরস্কার ৩৫ মিলিয়ন দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় প্রায় ৯৯ কোটি টাকা।

Advertisement

লটারি জেতার পর মোহাম্মদ রায়ফুলের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগের চেষ্টা করেন অনুষ্ঠানের আয়োজকরা। কিন্তু তারা ব্যর্থ হন। কারণ, ওই সময় গাড়ি চালাচ্ছেন রায়ফুল। পরে অবশ্য তার সাথে যোগাযোগ করতে সক্ষম হন তারা।

তবে পুরস্কারের এই অর্থ এককভাবে পাচ্ছেন না বাংলাদেশি যুবক রায়ফুল। কারণ, অনলাইনে এই টিকিটটি কেনা হয়েছিল এক সঙ্গে থাকা ২০ বন্ধু মিলে। এখন ওই অর্থ ২০ জনের মধ্যেই ভাগ হবে।

গণমাধ্যমকে রায়ফুল জানান, “আমি বিগত ১২ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছি। আমি বিশ্বাস করতে পারছি না যে, আমি (লটারি) জিতেছি। আমি খুব উত্তেজিত এবং উদ্বেলিত।”

এই টাকা দিয়ে কী করবেন জানতে চাইলে রায়ফুল নিশ্চুপ থাকেন। কারণ তিনি এ বিষয়ে এখনও কোনও পরিকল্পনাই করেননি।

তিনি বলেন, “আমি আশাই করিনি যে, আজ রাতে বিজয়ী কলটি আমিই পাচ্ছি!”

উল্লেখ্য, প্রায় তিন দশক আগে ১৯৯২ সালে আবুধাবি এয়ারপোর্ট ও শহরের প্রমোশনের জন্য ‘বিগ টিকিট আবু ধাবি র‌্যাফল ড্র’ নামের এই লটারি চালু করা হয়। প্রতিমাসে অনুষ্ঠিত হয় এই লটারির ড্র।

প্রথম স্থানের জন্য পুরস্কারের টাকার মূল্য প্রতিমাসে পরিবর্তন হয়। এবারের প্রথম পুরস্কার ছিল ৩৫ মিলিয়ন দিরহাম।

কারা হুমকি দিল শরিফুল রাজকে

জানুয়ারি মাসের দ্বিতীয় পুরস্কার জিতেছেন ভারতীয় নাগরিক উমশাদ উল্লি ভেটিল। তিনি পেয়েছেন ১০ লাখ দিরহাম। আরও তিন ভারতীয় নিরশাদ নজর, রবিন কাদিয়ান ও আব্দুল বুরহান পুথিয়াভেটিল প্রত্যেকে ১ লাখ দিরহাম করে জিতেছেন। সূত্র: খালিজ টাইমস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa