আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ৪৫ জন কূটনীতিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড। পোল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

Advertisement
এর আগে, পোলান্ডের বিশেষ পরিষেবার মুখপাত্র স্ট্যানিস্লাও জারিন বলেছিলেন, এই ৪৫ জন রাশিয়ানকে গুপ্তচর বা অথবা গুপ্তচরদের সহযোগী বলে সন্দেহ করা।

তিনি বলেন, তাদের মধ্যে একজন পোলিশ নাগরিকের বিরুদ্ধে তদন্তের সময় শনাক্ত হয়েছে, যিনি ওয়ারশ’র সিভিল রেকর্ড অফিসের আর্কাইভে কাজ করতেন। পোলকে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয় এবং তাকে তিন মাসের জন্য হেফাজতে পাঠানো হয়েছে।

তবে, পোল্যান্ডে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রেয়েভ বুধবার সকালে পোলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের পর এসব অভিযোগ অস্বীকার করেন। টুইটারে রুশ রাষ্ট্রদূত এটিকে ‘হাস্যকর মিথ্যাচার’ উল্লেখ করে লিখেছেন, ‘এটি ভুয়া’।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.