Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ মৌলভীবাজারের করলা গ্রামে এবারও বাম্পার ফলন
বিভাগীয় সংবাদ সিলেট

মৌলভীবাজারের করলা গ্রামে এবারও বাম্পার ফলন

By Shamim RezaMarch 31, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : শ্রীমঙ্গল উপজেলায় এ বছর ৩০ হেক্টরের বেশি জমিতে করলার চাষ হয়েছে; যার ৯০ শতাংশই পাড়ের টং গ্রামে। কয়েক দশক ধরে করলা চাষে বাম্পার ফলন হওয়ায় পাল্টে গেছে গ্রামের নাম; নতুন নামকরণ হয়েছে ‘করলার গ্রাম’। কারো কাছে আবার সবজী গ্রাম নামেও পরিচিত।

করলা চাষে বাম্পার

Advertisement

তবে যে নামেই ডাকুন না কেন গ্রামের আদি নাম পাড়ের টং। এটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের একটি গ্রাম।

শ্রীমঙ্গল উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুক মিয়া জানান, গ্রামটিতে শতাধিক একর জমিতে লালতীর সীডের টিয়া ও টিয়া সুপার জাতের করলা চাষ করেছেন কৃষকরা। করলা চাষ করে স্বাবলম্বী হয়েছেন শতাধিক কৃষক। পাশাপাশি ক্ষেতে মজুরি দিয়ে লাভবান হচ্ছেন নিম্ন আয়ের মানুষ।

গ্রামের ভিতর প্রবেশের পর দৃষ্টিজুড়ে দেখা মেলে করলা ক্ষেত। সবুজ পাতায় ঘেরা মাচায় থরে থরে ঝুলছে করলা।

করলা চাষি মো. নসু মিয়া জানান, তিনি প্রথম পাড়ের টং গ্রামে লাল তীর সীডের টিয়া জাতের করলা বীজ বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। পরে তার ভালো ফলন দেখে অনেকে করলা চাষ শুরু করেন।

“গ্রামের অনেক মানুষ এখন করলা চাষ করছেন। তারা স্বাবলম্বী হইছে এটা দেখে আমার ভালো লাগে। এখনও কেউ আমার কাছে পরামর্শ নিতে আসলে আমি সাহায্য করি।”

গৃহবধূ আমেনা বেগম বলেন, “আমার নিজের জমি নাই। প্রতিদিন অন্যের ক্ষেতে কাজ করে ৩০০-৪০০ টাকা মজুরি পাই।”

স্থানীয়রা জানান, করলাসহ অন্যান্য সবজি বেচাকেনার জন্য গ্রামটিতে খোলা পাড়ের টং কালেকশন পয়েন্ট বাজার গড়ে উঠেছে। সেখানে করলা কিনতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের অসংখ্য পাইকার ভিড় করেন।

পাড়ের টং কালেকশন পয়েন্ট বাজারের সাধারণ সম্পাদক মো. হামদুল হক বলেন, “এখানে আমরা একটা দাম নির্ধারণ করে দেই। সেই দামে সবজি কিনে নিয়ে যান পাইকাররা। প্রতিদিন ৮-১০ হাজার কেজি করলা এই পয়েন্ট থেকে বিক্রি হয়ে থাকে।

লালতীর সীড লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী জানান, গ্রামটিতে ধান, কচু, লতাসহ বিভিন্ন জাতের সবজি চাষ হয়ে থাকে। এখন প্রায় প্রতিটি পরিবারই করলা চাষের সঙ্গে জড়িত।

“আমরা এই গ্রামের চাষিদের কাছে প্রথমে টিয়া ও পরে টিয়া সুপার জাতের করলা চাষ করার পরামর্শ দেই। এতে তারা ভালো ফলন পেয়েছেন। এ ফলন আমাদের আশার চেয়েও বেশি।”

তিনি আরও বলেন, করলার টিয়া ও টিয়া সুপার একটি হাইব্রিড জাত। এটি উচ্চতা ও লবণাক্ততা সহিষ্ণু। তীব্র শীত ছাড়া সারা বছর এটি চাষ করা যায়। খেতে হালকা তিতা, নরম ও সুস্বাদু।

প্রতিটি ফল ২৮ থেকে ৩০ সেন্টিমিটার লম্বা; ওজন ২৫০-২৮০ গ্রাম। একর প্রতি ১২-১৩ টন ফলন হয়। রোপণের ৪২ থেকে ৪৫ দিনের মধ্যে ফসল সংগ্রহ শুরু করা যায়।

মঙ্গলবার বিকালে ঢাকা থেকে শ্রীমঙ্গল যান লাল তীর সীড মার্কেটিং এর প্রধান ব্যবস্থাপক কৃষিবিদ জহির আহমেদ। তিনি করলার বাম্পার ফলন দেখে অভিভুত হওয়ার কথা জানান।

৪০ বছরের পরিত্যক্ত জঙ্গলে ধান আর সরিষার আবাদ

শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন বলেন, করলা চাষ লাভজনক হওয়ার কারণে দিন দিন এর উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এ উপজেলায় চলতি বছর ৩০ হেক্টরের বেশি জমিতে করলা চাষ হয়েছে; যার ৯০ শতাংশই পাড়ের টং গ্রামে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

June 25, 2026
Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

June 25, 2026
fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

June 25, 2026

Latest News

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa