Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ কৃষকের পেঁয়াজ সংরক্ষণে নির্মাণ করা হলো ৬৫ ‘মডেল ঘর’
ঢাকা পদ্মা বিভাগীয় সংবাদ

কৃষকের পেঁয়াজ সংরক্ষণে নির্মাণ করা হলো ৬৫ ‘মডেল ঘর’

By Shamim RezaJuly 13, 20244 Mins Read

জুমবাংলা ডেস্ক : পেঁয়াজ উৎপাদনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফরিদপুর জেলা। আর এই জেলার মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়ে থাকে সালথা ও নগরকান্দা উপজেলার ১৮টি ইউনিয়নে। মসলা জাতীয় এই ফসলটির ফলন ও দাম ভাল হওয়ায় প্রতিবছরই এখানে বাড়ছে পেঁয়াজের আবাদ। কিন্তু সংরক্ষণের অভাবে এখানকার উৎপাদিত পচনশীল ফসল পেঁয়াজের ২৫ থেকে ৩০ শতাংশই নষ্ট হয়ে যায়।

Onion

Advertisement

এমন অবস্থায় বিগত কয়েক বছর ধরে পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকারিভাবে উদ্যোগ নেয়ার দাবি জানিয়ে আসছিল উভয় উপজেলার প্রান্তিক কৃষকরা। অবশেষে তাদের সেই দাবি পূরণ হতে শুরু করেছে। পেঁয়াজ সংরক্ষণে সালথা-নগরকান্দায় ৬৫টি মডেল ঘর নির্মাণ করে দিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। ইতিমধ্যে এসব ঘরে পেঁয়াজ মজুত রেখে কৃষকদের মুখে হাঁসি ফুটতে শুরু করেছে। কৃষকদের দাবি, পেঁয়াজ চাষিদের তালিকা করে এমন ঘর প্রত্যেকটি গ্রামে প্রয়োজন অনুযায়ী নির্মাণ করা হলে তারা অনেক উপকৃত হবে।

পেঁয়াজের সংরক্ষণের জন্য সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ঝুনাখালী ও আড়ুয়াকান্দী এলাকায় তিনটি মডেল ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ঝুনাখালি গ্রামে গিয়ে দেখা যায়, কৃষক মো. আমজেদ মাতুব্বরের বাড়ির উঠানে এক শতক জমির উপর ৪ লাখ টাকা ব্যয়ে টিনের চাল ও বাঁশের বেড়া দিয়ে একটি ঘর নির্মাণ করা হয়েছে। ১৫টি পাকা খাম্বার উপর ২৫ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থ ঘরটি তৈরি করা হয়েছে।

মাটি থেকে তিন ফুট পরপর তিনটি বাঁশের মাচা বানানো হয়েছে। ওই মাচার উপরে পেঁয়াজ ছড়িয়ে রাখা হয়েছে। ঘরের নিচে আলো-বাতাস ঢোকার ব্যবস্থা রাখা হয়েছে। ঘরের গরম বাতাস বের করার জন্য পেছনে দেয়া হয়েছে ৬টি ফ্যান। ঝড়-বৃষ্টি থেকে পেঁয়াজ রক্ষা করতে চারপাশে রাখা হয়েছে ত্রিপল। ওই ঘরে ৩০০ মন করে পেঁয়াজ সংরক্ষণ করা যাবে। সেখানে ৬ থেকে ৯ মাস পেঁয়াজ ভালো থাকবে।

কৃষক আমজেদ বলেন, গত বছর আমার বাড়ির ঘরটি নির্মাণ কাজ শেষ হওয়ার পর ১৪০ মণ পেয়াজ রেখেছিলাম। যা শুকিয়ে ১৩৫ মণ পেয়াজ ভাল ছিল। এবারও এই ঘরে পেঁয়াজ রেখেছি। আমার পাশাপাশি প্রতিবেশী সোহেল হোসেন ৫০ মণ ও শিউলি বেগম ৫০ মণ পেয়াজ রেখেছে।

পাশ্ববর্তী আড়ুয়াকান্দী গ্রামের কৃষক মোস্তাফিজুর রহমান বলেন, প্রতিবছর ৪০০ থেকে ৫০০ মণ পেঁয়াজ পাই। পেঁয়াজ পচনশীল হওয়ায় আমাদের পক্ষে সংরক্ষণ করা দূরহ হয়ে উঠতো। যে কারণে পেঁয়াজ মৌসুমে অল্প দামে পেঁয়াজ বিক্রি করে দিতে হতো। তবে মডেল ঘর পাওয়ার পর কিছুটা চিন্তামুক্ত হয়েছি। যদিও এবারই প্রথম আমি ও আমার ভাই ওই ঘরে পেঁয়াজ রাখা শুরু করেছি। আমরা দুই ভাই মিলে ৩০০ মণ পেঁয়াজ রেখেছি। এখন পর্যন্ত পেঁয়াজগুলি ভালো আছে।

পেঁয়াজ সংরক্ষণের মডেল ঘর দেখতে আসা সালথার সিংহপ্রতাপ গ্রামের কৃষক সোহেল মাহমুদ বলেন, ঘরটি দেখতে অনেক সুন্দর। আমাদের প্রধান অর্থকরী ফসল পেঁয়াজ। নিজ উদ্যোগে পেঁয়াজ সংরক্ষণ করা নিয়ে সারাবছর চিন্তা থাকতে হয়। নিজেরা অনেক যত্ন করে রাখি। তারপরেও দেখা যায় ৪-৫ মাস পর ২৫ থেকে ৩০ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। তাই এই মডেল ঘর দেখতে এসেছি। আগামী বছর আমি নিজেই এই আদলে ঘর নির্মাণ করে পেঁয়াজ সংরক্ষণ করবো। তবে পেঁয়াজ চাষিদের তালিকা করে এমন ঘর প্রত্যেকটি গ্রামে প্রয়োজন অনুযায়ী নির্মাণ করা হলে কৃষকরা অনেক উপকৃত হবে।

কৃষিবিভাগ সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে ফরিদপুর জেলায় ৩৫ হাজার ৩০৫ হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদন হয়েছিল ৪ লাখ ৪৫ হাজার ৯৮২ মেট্রিক টন। গত পাঁচ বছরের ব্যবধানে ২০২২-২৩ অর্থবছরে পেঁয়াজের আবাদ পাঁচ হাজার হেক্টর বেড়ে ৪০ হাজার ৪৩৩ হেক্টর জমিতে পেঁয়াজ উৎপাদন হয়েছে ৫ লাখ ৫২ হাজার ৭৩৬ মেট্রিক টন।

ফরিদপুর সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. সাহাদাত হোসেন বলেন, আমাদের দেশে প্রতিবছর পেঁয়াজের চাহিদা প্রায় ২৮ লাখ মেট্রিক টন। বর্তমানে দেশে পেঁয়াজ উৎপাদন হচ্ছে ৩৫ লাখ মেট্রিক টন। উৎপাদিত পেঁয়াজের মধ্যে প্রায় ২৫ থেকে ৩০ ভাগ পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। ফলে ৩৫ লাখ মেট্রিক টন পেঁয়াজের মধ্যে শেষ পর্যন্ত প্রায় ২২ লাখ মেট্রিক টন টিকে থাকে। চাহিদার থেকে বেশি উৎপাদন হওয়ার পরও দেশে প্রতিবছর ৬ থেকে ৭ লাখ মেট্রিক টন পেঁয়াজ ঘাটতি থেকে যাচ্ছে। এমন অবস্থায় পেঁয়াজ-রসুন রক্ষায় উদ্যোগ নিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর।

এরই ধারবাহিকতায় গত বছর থেকে সালথা ও নগরকান্দা উপজেলায় ৬৫টি পেঁয়াজ সংরক্ষণের ঘর নির্মাণ করা হয়েছে। এর মধ্যে সালথায় ৩০টি ও নগরকান্দায় ৩৫টি। প্রতিটি ঘরে ব্যয় ধরা হয়েছে সাড়ে ৪ লাখ টাকা। ইতিমধ্যে ৬২টি ঘরে পেঁয়াজ সংরক্ষণ করা হয়েছে। বাকি তিনটি ঘর নির্মাণ কাজ দেরিতে শেষ হওয়ায়, সেগুলোতে পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হয়নি। এসব ঘরে মার্চ থেকে নভেম্বর মাস পর্যন্ত পেঁয়াজ সংরক্ষণ করতে পারবে কৃষকরা। দুই তিন বছর পর পর মেরামত করা হলে ঘরটি ২০ থেকে ২৫ বছর ব্যবহার করা যাবে। একটি ঘরে ৩০০ মন পেঁয়াজ রাখা যাবে। পাঁচজন কৃষকের জন্য একটি ঘর করা হয়েছে।

নেট দুনিয়া কাঁপাচ্ছে ভরপুর রোমান্সের নতুন এই ওয়েব সিরিজ, একা দেখুন

তিনি বলেন, আমাদের তৈরি ঘর দেখে চাষিরা যদি তাদের নিজ উদ্যোগে এই মডেল ঘর নির্মাণ করে পেঁয়াজ সংরক্ষণ করে, তাহলে তাদের পেঁয়াজ আর নষ্ট হবে না। আমরা সার্বক্ষণিক কৃষকদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছি। তারা যেসব সমস্যার কথা তুলে ধরবেন আমরা তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

July 1, 2026
Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

July 1, 2026
Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

July 1, 2026

Latest News

Singair

‘মন্ত্রীকে ছেড়ে এমপির গ্রুপ কর’, যুবককে থানায় আটকে পুলিশের চাপ!

Vola

চরফ্যাশনে পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রাণ গেল দশম শ্রেণী ছাত্রীর

Doulatpur

অবৈধ ড্রেজার ব্যবসা: যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

তরুণীকে ধর্ষণ

কিশোরীর পরে তাকে দিয়ে ডেকেই প্রতিবন্ধী আরেক তরুণীকে ধর্ষণ!

Bir nibash

অনুদানের ‘বীর নিবাস’ পেতে মুক্তিযোদ্ধাদের দ্বন্দ্ব!

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa