কুড়িগ্রামের চিলমারীতে প্রেমঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার রমনা ইউনিয়নের সরকারপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার একটি ২৩ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা দ্রুতই ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, সরকারপাড়া গ্রামের একটি বাড়ির গেট বন্ধ অবস্থায় এক তরুণী কান্নাজড়িত কণ্ঠে বারবার বলছেন, “দরজাটা একটু খোলো, আমি কথা বলব। তুমি তো বিয়ে করেছো, আমার আর কিছু করার নেই।”
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ওই তরুণীর সঙ্গে বাড়ির এক যুবকের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। তবে হঠাৎ করেই ওই যুবক অন্যত্র বিয়ে করেন। এতে তরুণী মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানা গেছে। পরে ঘটনাটি জানাজানি হলে তাকে তার পরিবারের জিম্মায় দেওয়া হয়।
এ বিষয়ে রমনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক জানান, সরকারপাড়া গ্রামটি তার ইউনিয়নের অন্তর্ভুক্ত। তবে গত কয়েকদিন তিনি ফেসবুকে না থাকায় বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না এবং কেউ তাকে আনুষ্ঠানিকভাবে জানায়নি বলেও তিনি উল্লেখ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


