Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ কুমিল্লার লালমাইয়ে ৩৮ শিক্ষা প্রতিষ্ঠানের ‘প্রধান’ পদ শূন্য
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

কুমিল্লার লালমাইয়ে ৩৮ শিক্ষা প্রতিষ্ঠানের ‘প্রধান’ পদ শূন্য

By Shamim Rezaঅক্টোবর 27, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : দীর্ঘদিন ধরে কুমিল্লার লালমাই উপজেলার ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পদ শূন্য রয়েছে। এতে উপজেলার ৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১টি কলেজ, ৩টি আলিম মাদরাসা, ১টি দাখিল মাদরাসা ও দুটি মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠান প্রধানের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে বলে ‍উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।

শিক্ষা প্রতিষ্ঠান

Advertisement

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয়ভাবে নিয়োগের সুযোগ না থাকলেও কলেজ, মাদরাসা ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিষ্ঠান প্রধান পদে নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটি বা গর্ভনিং বডির রয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির পছন্দের প্রার্থী না পাওয়ায় ভারপ্রাপ্ত দিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে জানা গেছে, লালমাই উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শূন্য থাকা ১৪টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষকরা এবং ১৭টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে চলতি দায়িত্বে রয়েছেন পদোন্নতির তালিকাভুক্ত সহকারী শিক্ষকরা। ৩১জন সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্বে থাকায় পাঠদান বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। এছাড়াও উপজেলায় ৪৭৩টি পদের মধ্যে সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন ৪৬২ জন।

উপজেলা শিক্ষা অফিসের তথ্যমতে, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদ দীর্ঘদিন ধরে শূন্য।

বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। কলমিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ সবকয়টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। সেখানে কর্মরত ভারপ্রাপ্ত প্রধানসহ সকলেই অতিথি শিক্ষক। ভুশ্চি হাবিবিয়া মহিলা আলিম মাদরাসার অধ্যক্ষ পদটি শূন্য রয়েছে।
হলদিয়া উসমানিয়া মহিলা আলিম মাদরাসা এবং বেতাগাঁও আলিম মাদরাসার অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ননএমপিও কাঁকসার মদিনাতুল উলুম বালিকা দাখিল মাদরাসার সুপার পদটিও শূন্য রয়েছে।
শিক্ষা অফিস আরও জানায়, উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান করাচ্ছেন ২৫০জন শিক্ষক। সেইসব বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে ১১৫টি। ২১টি মাদরাসায় পাঠদান করছেন ২৯২ জন শিক্ষক।

সেইসব মাদরাসায় সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে ১১০টি।

স্থানীয় শিক্ষানুরাগী মো. কামাল হোসেন বলেন, ‘প্রধান শিক্ষকের পদে সহকারী শিক্ষকদের দিয়ে কার্যক্রম পরিচালনা করায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশু ভর্তি করাতে আগ্রহ হারাচ্ছে অভিভাবকরা। দ্রুত শূন্য পদে নিয়োগসহ অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের প্রতি নিবিড় তত্ত্বাবধান বাড়াতে না পারলে বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীর সংকট হতে পারে।’

গোসাইপুস্করনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিম উদ্দিন বলেন, ‘আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ১৩জন। প্রধান শিক্ষকসহ শিক্ষকের মোট পদ রয়েছে ৬টি। প্রধান শিক্ষক ও ২জন সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। আমি ৩ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করতেছি। প্রশাসনিক কাজে যেদিন উপজেলায় যাওয়া লাগে সেদিন একজন প্রাক-প্রাথমিক ও একজন সহকারী শিক্ষকের পক্ষে সকল শ্রেণিতে পাঠদান সম্ভব হয় না।’

অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের প্রভাষক আবদুল হালিম বলেন, ‘প্রায় ৩ বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে কলেজ। একাধিকবার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েও যোগ্য প্রার্থীর আবেদন পাচ্ছি না। কলেজে অধ্যক্ষের পাশাপাশি উপাধ্যক্ষের পদটিও শূন্য রয়েছে।’

বেতাগাঁও আলিম মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি আবদুল মতিন মোল্লা বলেন, ‘মাদরাসার অধ্যক্ষ চলতি বছরের ২ ফেব্রুয়ারি অবসরে গেছেন। এরপর থেকে সহকারী অধ্যাপক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন। নবসৃষ্ট উপাধ্যক্ষের পদটিও শূন্য। আমরা দুটি পদের জন্য একাধিকবার পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েও যোগ্য প্রার্থী পাইনি।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা আক্তার বলেন, ‘এটি একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। সে জন্য হয়তো নিয়োগ হচ্ছে না। তাছাড়া অফিসিয়ালি আমরাও বিষয়টি মানিয়ে নিচ্ছি।’

নীল সিনেমায় অভিনয় করতে হলে যে বিশেষ ধরনের দক্ষতা থাকতে হয়, জানালেন সানি

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাফর-আল-সাদেক বলেন, ‘ভারপ্রাপ্ত দিয়ে হলেও তো স্কুলতো চালাতে হবে। প্রধান শিক্ষক প্রশাসনিক পদ যার কারণে খালি রাখা যায় না। শিগগিরই সহকারী শিক্ষকদের থেকে প্রধান শিক্ষক পদোন্নতি দেওয়া হবে। তখন প্রধান শিক্ষক পদ আর শূন্য থাকবে না।’

সূত্র : কালেরকণ্ঠ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

জুন 18, 2026
আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

জুন 18, 2026
এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

জুন 18, 2026
Latest News
শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

শিশু

গাইবান্ধার বাঙালি নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

Shibaloy

সাড়ে ৬ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

Girl

তরুণীর কবর থেকে ছড়াচ্ছিল সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অতঃপর কবর খুঁড়ে যা দেখলেন

Ghior

মাদকসহ একই পরিবারের তিনজন আটক, ঘরবাড়ি জ্বালিয়ে দিলো জনতা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa