লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হলেন জেলা বিএনপির যুগ্ন- সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান একে, এম, মমিনুল হক। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বাংলাদেশ সচিবালয় থেকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগের একটি প্রজ্ঞাপন জারি করে, প্রজ্ঞাপনে জেলা পরিষদ সংশোধন আইন ২০২৪ এর ধারা ৩ দ্বারা জেলা পরিষদ আইন ২০০০ সন্নিবেশিত ধারা ৮২( ক)১ মোতাবেক লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক হিসবে একে এম মমিনুল হক কে পরবর্তী নির্দেশ না দেওয়া প্রযন্ত পুর্ন মেয়াদ কালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবার খবর ছড়িয়ে পড়লে,একে এম মমিনুল হক কে অভিনন্দন জানিয়ে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ বিভিন্ন সামাজিক সংগঠন অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা জানান।
০৫ আগষ্ট পরবর্তী সরকার দেশের সকল জেলা পরিষদের চেয়ারম্যান পদ প্রজ্ঞাপনের মাধ্যমে রোহিত করলে,জেলা পরিষদের প্রশাসক হিসেবে জেলা প্রশাসন খন্ডকালীন দ্বায়িত্ব পালন করে।
নবাগত লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একে,এম মমিনুল হক জেলা বিএনপির যুগ্ন সম্পাদক এবং ইতিপুর্বে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করেন,বর্নাঢ্য রাজনৈতিক জীবনে একে, এম মমিনুল হক সদালপী,নিরহংকারী,মিষ্টভাষী মানুষ হিসেবে সাধারন মানুষের সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক,প্রশাসক হিসেবে তাকে পেয়ে দলের তৃনমুল কর্মীরা উচ্ছসিত।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
নবাগত লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একে, এম মমিনুল হক তার অনুভুতি ব্যাক্ত করতে গিয়ে বলেন,আলহামদুলিল্লাহ,সেই সাথে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জেলার রাজনৈতিক অভিভাবক জেলা বিএনপির সভাপতি এবং সদর আসনের সংসদ সদস্য দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু কে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


