আত্মহত্যার চেষ্টা করেছেন দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের স্ত্রী খাদিজা মল্লিক সীমু ওরফে শিমলা। তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

এমপি শিবলী সাদিক

Advertisement

সোমবার রাত ৮টার দিকে তাকে জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। এর আগে বিকেলে হাকিমপুর উপজেলা শহরে বাবার বাড়িতে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

শিবলী সাদিক আওয়ামী লীগ মনোনীত দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট-হাকিমপুর) আসনের সংসদ সদস্য ছিলেন। জুলাই অভ্যূত্থানের পর থেকে আত্মগোপনে রয়েছেন। এরপর থেকেই তার দ্বিতীয় স্ত্রী খাদিজা মল্লিক সীমু হাকিমপুর শহরের সিপি রোড এলাকায় বাবা বাবু মল্লিকের বাড়িতে অবস্থান করছিলেন। ২০১৯ সালে ৮ জুন খাদিজা মল্লিক সীমুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শিবলী সাদিক।

জানা যায়, ২০১১ সালে শিবলী সাদিকের সাথে কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার পারিবারিকভাবে বিয়ে হয়। তবে বনিবনা না হওয়ার কারণে ২০১৬ সালে রাজধানীর ধানমন্ডিতে উভয় পরিবারের উপস্থিতিতে সমঝোতার মাধ্যমে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০১৯ সালে শিবলী সাদিক খাদিজার সাথে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

খাদিজার পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন যাবত খাদিজা শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিরাতে নিয়মিত ঘুমের ওষুধ সেবন করতে হতো। তবে আজকে মাত্রাতিরিক্তভাবে ওষুধ সেবন করে অসুস্থ হয়ে পড়েন।

জিয়া হার্ট ফাউন্ডেশনের কর্তব্যরত চিকিৎসক মুসা আল আশারী বলেন, ‘রাত সোয়া আটটার দিকে খাদিজা মল্লিক সীমুকে এখানে ভর্তি করা হয়। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যায় রেখে চিকিৎসা চলছে। তিনি স্ট্যাবল পর্যায়ে আছেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খাদিজা মল্লিক সীমু তাঁর ‘খাদিজা সীমু’ পেজে লিখেছেন ‘আমি যথেষ্ট স্ট্রং ছিলাম! আল্লাহর প্রতি আমার অনেক ভরসা রয়েছে! কিন্তু এই মুহূর্তে বিশ্রামের প্রয়োজন। দীর্ঘ ৭ বছর ধরে আমার সাথে হওয়া অন্যায় জুলুম আমি আর নিতে পারছি না। এই জীবন এভাবে চলতে পারে না। বিয়ের ২-৩ মাস পর থেকে এসব সহ্য করতে করতে আমি আজ ক্লান্ত, আমি শান্তিতে ঘুমাতে চাই।’

ফেসবুকে কয়েকজনের নাম উল্লেখ করে তিনি লিখেছেন ‘আমি যদি হেরে যাই, আমার হয়ে… তোমরা তো সব জানো, সব প্রমাণ তোমাদের কাছেও আছে। তোমরা শিবলী সাদিককে ছেড় না। আমার সাথে হওয়া অন্যায় আমি আর মানতে পারছি না। কেউ যদি আমাকে ভালো না বাসে আমি সেই ধরনের মেয়েই না যে, তার কাছে ভালোবাসা ভিক্ষে চাইবো, কিন্তু আমার সাত বছরের ইফোর্টকে … শিবলী বলে ‘আমি মন থেকে করিনি বা যা করেছি এটা আমার দায়িত্ব।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

মেয়ের জন্য দোয়া করে তিনি লিখেছেন ‘স্নেহা তোমার জন্য আমার দোয়া মা, তুমি ভালো থেকো। তুমি আমার জন্য যথেষ্ট লড়েছো। আমি তোমার কাছে কৃতজ্ঞ। আম্মু-আব্বু তোমরা আমাকে মাফ করে দিও। আমি তোমাদের অনেক ভালোবাসি। আমার এই মৃত্যুর জন্য শিবলী সাদিক, তার… ও শামীম দায়ী। আমার এই সিদ্ধান্ত একদম ভুল আমি জানি। কিন্তু উনাদের অনেক টাকা আছে, এসব ধামাচাপা পড়ে যাবে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.