Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ময়মনসিংহের যুবক ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিলেন
বিভাগীয় সংবাদ

ময়মনসিংহের যুবক ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিলেন

By Shamim RezaJanuary 16, 2023Updated:January 16, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : হেডলাইট, টেইল লাইট, বডি ডিজাইন, সিটের গঠন ঠিক ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর এলপি-৭০০ মডেলের গাড়ির মতোই। এমনকি আসল ‘ল্যাম্বরগিনি’র মতো গাড়ির দরজাগুলোও খুলে উঠে যায় উপরের দিকে। ইতালিয়ান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ল্যাম্বরগিনি’র তৈরি বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও জনপ্রিয় স্পোর্টসকার। সেই ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর’ই কীনা এবার তৈরি হলো বাংলাদেশে! সত্যিকারের ‘ল্যাম্বরগিনি’ না হলেও সেই আদলে গাড়ি নির্মাণ করে রীতিমতো হৈ-চৈ ফেলে দিয়েছেন আব্দুল আজিজ নামে ময়মনসিংহের মোটর মেকানিক।

ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর গাড়ি

Advertisement

নগরীর শম্ভুগঞ্জ এলাকার বাসিন্দা আব্দুল আজিজ। পুরনো একটি টয়োটা স্টারলেট মডেলের গাড়িকে ল্যাম্বরগিনি স্পোর্টসকারের আদলে তৈরি করে নিয়েছেন তিনি। আজিজ মাসকান্দা এলাকার শাহাদাত মোটর ওয়ার্কশপে মেকানিক হিসেবে কাজ করেন। সেখানেই কাজের বিরতিতে ১৫ মাসের চেষ্টায় তৈরি করেন হলুদ রঙ্গের ১৫০০ সিসি গাড়িটি। যা চলতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার গতিতে। ১১ লাখ টাকা ব্যাংক লোনসহ মোট ১৫ লাখ টাকা খরচ করে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন আজিজ।

ল্যাম্বরগিনি অ্যাভেন্টেডর এলপি-৭০০ মডেলের আদলে গাড়ি তৈরি নিয়ে রোববার (১৫ জানুয়ারি) বিকেলে আলাপকালে আব্দুল আজিজ বলেন, আমি মোটর ওয়ার্কশপে কাজ করি দীর্ঘ ২৫ বছর ধরে। ঢাকায় ২১ বছর কাজ করার পর গত ৪ বছর ধরে আমি ময়মনসিংহের ওই ওয়ার্কশপে কাজ করছি।

হঠাৎ করেই আমার মাথায় চিন্তা এলো স্পোর্টস কার তৈরি করা যায় কীনা। ইউটিউবে দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এ রকম গাড়ি তৈরি করেছে। সেই থেকে আমি এমন গাড়ি তৈরির চেষ্টা শুরু করলাম এবং ২০২১ সালে সেপ্টেম্বরের শেষের দিকে এর কাজ শুরু করি।

গাড়িটি বানাতে গিয়ে অনেকের কাছে উপহাসেরও পাত্র হতে হয়েছে জানিয়ে তিনি বলেন, এই গাড়ি যখন আমি বানানো শুরু করলাম তখন মানুষজন আমাকে পাগলও বলেছে। কারণ বাংলাদেশে এমন স্পোর্টসকার বানানো অসম্ভব। তাছাড়া আমরা হলাম সাধারণ মেকানিক। আমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। হাতে-কলমে যা শিখেছি, ওস্তাদ যা শিখিয়েছেন সেই শিক্ষা থেকেই আমি ওয়ার্কশপে কাজকর্ম করি। এটার জন্যই অনেকে অনেক কথা বলেছে। তবে আমার মনে জেদ ছিল যে আমি এটা বানাবোই। মানুষের সদিচ্ছা থাকলে যে সবকিছু সম্ভব সেটা আমি দেখাতে চেয়েছি।

আজিজ বলেন, এটি মূলত ছিল টয়োটা স্টারলেট মডেলের একটি গাড়ি। পুরোনো গাড়িটি কিনে এনে প্রথমে সম্পূর্ণ বডিটি আমি কেটে ফেলে দিই। তারপর ল্যাম্বরগিনির আদলে বানানো শুরু করি।

এটি বানাতে গিয়ে গাড়ির পার্টস পাওয়াই কষ্টসাধ্য ছিল। কারণ বাংলাদেশে এই ধরনের গাড়ি নেই। বডি বানাতে তো কষ্ট হয়েছেই, তার ওপর লাইটগুলো তৈরি করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয়েছে। এ কাজে ইমন নামে এক সহকর্মী আমার সহযোগী ছিল। গাড়িটির বাহ্যিক দিকের কাজ সম্পূর্ণ শেষ হলেও ভেতরে এখনও কিছু কাজ বাকি রয়েছে।

খোলামেলা নেটের পোশাকে নোরা ফাতেহি, তুমুল ভাইরাল ছবি

আজিজের এখন চাওয়া, সরকার যেন তার গাড়িটি চলাচলের অনুমতি দেয়। তিনি বলেন, দীর্ঘ ১৫ মাস শ্রম দিয়ে একটা গাড়ি তৈরি করে যদি এটাকে রাস্তায় না চালাতে পারি তাহলে আমার পরিশ্রমটার মূল্য কোথায়। সরকার যেন এটার রোডপারমিটের ব্যবস্থা করে দেয় এটাই আমি চাই। সেইসঙ্গে সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে আমি কোনো ব্র্যান্ডের আদলে নয়, আমাদের নিজস্ব ডিজাইনের গাড়ি তৈরি করতে পারবো। আমি চাই এমন গাড়ি বাংলাদেশেও তৈরি হোক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa