Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, দুজনকে পুলিশে দিলেন এমপি
ঢাকা বিভাগীয় সংবাদ

জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, দুজনকে পুলিশে দিলেন এমপি

By Shamim RezaMarch 6, 20262 Mins Read

সাভার-আশুলিয়া এলাকায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে আশুলিয়ার দুর্গাপুর ও আলতাফ নগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Chandabazi

স্থানীয় সূত্র জানায়, আশুলিয়ার কাঠগড়া ইউনিয়নের দুর্গাপুর এলাকার বাসিন্দা রাজিয়া বেগম একটি বাড়ি নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় রুবেল মন্ডল ও তার সহযোগীরা তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগী নারী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণ কাজে বাধা দেওয়া হয় এবং পার্শ্ববর্তী আরও একটি জমি দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ভুক্তভোগীরা স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর কাছে অভিযোগ করলে তিনি পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আকস্মিক হাজির হন। পরে আলতাফ নগর এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে রুবেল মন্ডল ও বাবুল হোসেনকে আটক করা হয়। তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।

Advertisement

অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় অবস্থানরত কয়েকজন মাদক ব্যবসায়ী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানান।

সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, চাঁদাবাজদের কোনো দল নেই। তারা যে দলেরই হোক না কেন, অপরাধ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের জমি দখল বা চাঁদাবাজি কোনোভাবেই সহ্য করা হবে না।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, বাদীর এজাহারের প্রেক্ষিতে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa