উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই শেষ হয়েছে গত রাতে। এর মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালে ওঠা আটটি দলের নাম। ড্রয়ের মাধ্যমে আগে থেকেই নির্ধারিত হয়ে আছে শেষ আট থেকে ফাইনাল পর্যন্ত দলগুলোর সম্ভাব্য যাত্রাপথ। ফলে কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে, তা এখন পুরোপুরি নিশ্চিত।

কোয়ার্টার ফাইনালে ওঠা ৮ দল : পিএসজি, লিভারপুল, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, আর্সেনাল ও স্পোর্টিং লিসবন।
কোয়ার্টার ফাইনালের লাইনআপ:
প্রথম কোয়ার্টার ফাইনাল: পিএসজি বনাম লিভারপুল
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: রিয়াল মাদ্রিদ বনাম বায়ার্ন মিউনিখ
তৃতীয় কোয়ার্টার ফাইনাল: বার্সেলোনা বনাম আতলেতিকো মাদ্রিদ
চতুর্থ কোয়ার্টার ফাইনাল: স্পোর্টিং লিসবন বনাম আর্সেনাল
সেমিফাইনালের সম্ভাব্য যাত্রাপথ:
প্রথম সেমিফাইনাল: প্রথম কোয়ার্টার ফাইনাল বিজয়ী বনাম দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল বিজয়ী
দ্বিতীয় সেমিফাইনাল: তৃতীয় কোয়ার্টার ফাইনাল বিজয়ী বনাম চতুর্থ কোয়ার্টার ফাইনাল বিজয়ী
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
একনজরে ম্যাচের সূচি:
কোয়ার্টার ফাইনাল: প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ৮ এপ্রিল। ফিরতি লেগ মাঠে গড়াবে ১৪ ও ১৫ এপ্রিল।
সেমিফাইনাল: প্রথম লেগ অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ এপ্রিল। ফিরতি লেগ হবে ৫ ও ৬ মে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


