মৌলভীবাজারে তেলবাহী ওয়াগনের খালি একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে এ ঘটনা ঘটে ।

রেলওয়ে সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের খালি একটি বগি লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর লাইনচ্যুত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শমশেরনগর স্টেশন মাস্টার রজত কুমার রায়।
তিনি বলেন, ট্রেনটি উদ্ধারের জন্য হাইড্রোলিক টুলব্যান নিয়ে আসা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



