আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) মো. সাজ্জাদুর রহমান।

রাষ্ট্রপতির আদেশে আজ বুধবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব এ এফ এম গোলজার রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামানের অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত একান্ত সচিব পদে নিয়োগ/বদলি করা হলো।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
আগামী ১৯ ফেব্রুয়ারির পূর্বাহে বর্তমান পদের দায়িত্বভার অর্পণপূর্বক অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


