লেবাননে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানা গেছে। আজ থেকেই এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বলে শুক্রবার (১৯ জুন) মার্কিন এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাতভর লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ওই হামলার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা স্থগিত করতে হয়।
হামলা ও পাল্টা উত্তেজনার মধ্যেই এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের চলমান সংকটে নতুন মোড় তৈরি করেছে বলে মনে করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো ঘোষণা আসেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



