লেবাননে সবশেষ হামলার কারণে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞার অভিযোগ তুলেছেন। তিনি যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

প্রধানমন্ত্রী

Advertisement

লেবাননে বুধবার ইসরায়েলের হামলায় ২০০ জনেরও বেশি নিহত ও এক হাজারেরও বেশি মানুষ আহত হন।

বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে নেতানিয়াহুর বিরুদ্ধে স্পেনের প্রধানমন্ত্রী এমন অভিযোগ তোলেন। খবর আল জাজিরার।

পোস্টে পেদ্রো সানচেজ লেখেন, অভিযান শুরুর পর আজকেই লেবাননের ওপর নেতানিয়াহু তার সবচেয়ে খারাপ হামলাটি করলেন। জীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবজ্ঞা অসহ্য।

তিনি ওই পোস্টে আরও লেখেন, এখন সরাসরি বলার সময়: লেবাননকে যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত করতেই হবে।

স্পেনের প্রধানমন্ত্রী লেখেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই আন্তর্জাতিক আইনের এই লঙ্ঘনের নিন্দা জানাতে হবে। ইউরোপিয়ান ইউনিয়নকে ইসরায়েলের সঙ্গে এর সহযোগিতামূলক চুক্তি প্রত্যাহার করতে হবে। এই অপরাধমূলক কর্মকাণ্ডগুলোর জন্য কোনোভাবেই দায়মুক্তি দেওয়া যাবে না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.