Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news শেখ হাসিনার বিচারের জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি
Bangladesh breaking news আইন-আদালত

শেখ হাসিনার বিচারের জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি

By Tarek HasanAugust 15, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যা, গণহত্যা ও নির্যাতনের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) বিচারের মুখোমুখি করতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে চিঠি দেওয়া হয়েছে।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি ছবি: সংগৃহীত
Advertisement

বুধবার (১৪ আগস্ট) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো চিঠিতে গত কয়েক সপ্তাহে বাংলাদেশে চলা মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে তার প্রতি আহ্বান জানায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন ‘জাস্টিস ফর বাংলাদেশ’।

চিঠিতে বলা হয়, যুক্তরাজ্য বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায়। দুই দেশের জনগণের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এবং দুই দেশই কমনওয়েলথ মূল্যবোধ বহন করে। আন্তর্জাতিক তদন্ত এবং বিচারের জন্য সবচেয়ে কার্যকর সংস্থা হলো আন্তর্জাতিক অপরাধ আদালত।

এতে আরও বলা হয়, যুক্তরাজ্য এবং বাংলাদেশ দুই দেশই আইসিসির সদস্য হওয়ায় সংস্থাটির মাধ্যমে শেখ হাসিনা ও তার সহযোগী কর্তাব্যক্তিদের বিচার নিশ্চিত করা সম্ভব। সুতরাং মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল দেশ হিসেবে যুক্তরাজ্য এই উদ্যোগ নেবে বলে আশা করে জাস্টিস ফর বাংলাদেশ।

এদিকে ‘জাস্টিস ফর বাংলাদেশ’ সংগঠনটির তিন সমন্বয়ক আইনজীবী ব্যারিস্টার মাইকেল পোলাক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দক্ষিণ এশিয়ার সাবেক প্রধান আব্বাস ফয়েজ এবং ব্রডকাস্টার ও বাংলাদেশ বিষয়ক রাজনীতি বিশ্লেষক আতাউল্যাহ ফারুক জানিয়েছেন, শেখ হাসিনার বিচারকাজ সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত তাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তারা জানান, আওয়ামী লীগ সরকারের নির্দেশে বাংলাদেশে আন্দোলনরত ছাত্রদের ওপর গণহত্যা হয়েছে। যার যথেষ্ট প্রমাণ তাদের হাতে রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে পাওয়ার আগ পর্যন্ত সশস্ত্র বাহিনীকে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন, এমন প্রমাণ রয়েছে। তৎকালীন বাংলাদেশ সরকারের কর্তাব্যক্তিরা এই মানবতাবিরোধী অপরাধের জন্য দোষী হতে পারেন। এ ছাড়া শেখ হাসিনা শাসনামলে ৬০০ জনেরও বেশি ব্যক্তি গুমের শিকার হন।

সংগঠনটি বলেছে, বাংলাদেশের তৎকালীন সরকার গোপন আটক ও নির্যাতনের অস্তিত্ব নিয়ে ধারাবাহিকভাবে মিথ্যা বলেছে। ‘আয়নাঘর’ নামে পরিচিতি গোপন টর্চার সেলের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে। যেখান থেকে গত ৬ আগস্ট অনেকে ফিরে এসেছেন অনেকে। গোপন টর্চার সেলে ভুক্তভোগীদের ওপর চালানো নির্যাতনের লোমহর্ষক বর্ণনা পাওয়া গেছে। তারা এখন বেআইনি অপহরণ, জোরপূর্বক গুম এবং নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধ সম্পর্কে প্রমাণ সরবরাহ করতে পারবেন।

রাষ্ট্রপতির পদত্যাগের খবর সত্য নয়

গত ১২ আগস্ট ভাইরাল হওয়া ভিডিওটির কথা উল্লেখ করেছে জাস্টিস ফর বাংলাদেশ’। ওই ভিডিওটিতে দেখা গেছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ঘিরে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ কর্মকর্তা। তাদের সামনে ইকবাল নামের একজন পুলিশ কর্মকর্তা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে মোবাইল ফোন থেকে একটি ভিডিও দেখাচ্ছেন। সেখানে তিনি বলছেন, ‘গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার। গুলি করলে মরে একটা কিংবা আহত হয় একটা। একটাই যায় স্যার, বাকিডি যায় না। এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয়।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

July 16, 2026
পেনশন সুবিধা

২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পাবে না পেনশন সুবিধা

July 12, 2026
স্বামী

স্বামীকে হত্যা করে ৬ টুকরা, স্ত্রীর মৃত্যুদণ্ড

July 2, 2026

Latest News

হাইকোর্ট

তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট

পেনশন সুবিধা

২৫ বছর পূরণ হওয়ার আগে পদত্যাগ করলে পাবে না পেনশন সুবিধা

স্বামী

স্বামীকে হত্যা করে ৬ টুকরা, স্ত্রীর মৃত্যুদণ্ড

৪৩তম বিসিএস

৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

mamtaj-begum

আদালতে মমতাজকে দেখে অনেকে গাইলেন ‘বুকটা ফাইট্টা যায়’

চবি'র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

বোরির মহাপরিচালক পদে সামরিক সদস্য নিয়োগে তীব্র প্রতিবাদ, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি চবি’র অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মেরিন সায়েন্সের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৬ দফা দাবিতে কুবির আইন বিভাগে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শাকিরা

গ্যালারিতে শাকিরাকে চুমু দেওয়া তরুণ কে?

জামান হত্যা

জামান হত্যা : খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa