Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ লোডশেডিং-ডিজেল সংকটে কপাল পুড়ছে কৃষকের
ঢাকা বিভাগীয় সংবাদ

লোডশেডিং-ডিজেল সংকটে কপাল পুড়ছে কৃষকের

By Shamim Rezaএপ্রিল 27, 20264 Mins Read

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির খবরে জ্বালানি বাজারে স্বস্তির আভাস মিললেও এর কোনো প্রতিফলন নেই পাবনার কৃষিখাতে। তীব্র রোদ ও গরমে লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত ডিজেল। এতে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। আবার লোডশেডিংয়ে বিদ্যুৎচালিত পাম্পেও দেওয়া যাচ্ছে না সেচ। ফলে বোরো ধান, পাটসহ মৌসুমী ফসলের উৎপাদন নিয়ে দুশ্চিন্তা আর অনিশ্চয়তায় দিন কাটছে জেলার হাজারো কৃষকের।

লোডশেডিং-ডিজেল সংকট

Advertisement

জানা গেছে, প্রতিদিন ভোর থেকে জেলা ও উপজেলা শহরের পাম্পগুলোতে বড় বোতল ও বিভিন্ন পাত্র নিয়ে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ান কৃষকরা। তবে সবাই তেল পান না। আবার যারা পান, সেটিও চাহিদার তুলনায় অর্ধেক। এতে এই খরায় জমিতে ঠিকভাবে সেচ দিতে পারছেন না কৃষকরা।

চর সদিরাজপুরের কৃষক রতন হোসেন বলেন, ‘গত কয়েকদিন ধরে পাবনা শহরের অনন্ত ও টার্মিনাল এলাকার বিভিন্ন তেল পাম্পে ঘুরেছি। ডিজেল মিলছে না। পাম্পে ২-৩ ঘণ্টা সিরিয়ালে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি। সিরিয়ালে দাঁড়িয়ে থাকতেই সামনে থেকে জানানো হয়- তেল শেষ।’

উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার ২-৩টা গাড়ি ডিজেলের অভাবে চালানো যাচ্ছে না। জমিতে ঠিকভাবে পানি দেওয়া যাচ্ছে না। এদিকে তীব্র খরা। এভাবে কতদিন চলবে, এর সমাধান কোথায়?’

‘গত কয়েকদিন ধরে পাবনা শহরের অনন্ত ও টার্মিনাল এলাকার বিভিন্ন তেল পাম্পে ঘুরেছি। ডিজেল মিলছে না। পাম্পে ২-৩ ঘণ্টা সিরিয়ালে দাঁড়িয়ে থেকেও তেল পাইনি। সিরিয়ালে দাঁড়িয়ে থাকতেই সামনে থেকে জানানো হয়- তেল শেষ’

ভাঁড়ারা গ্রামের কৃষক কামরুল হাসান বলেন, ‘আমাদের ৩-৪টা শ্যালো ইঞ্জিন, দুইটি ট্রাক্টর। এগুলো চালানোই কষ্টকর হয়ে পড়ছে। ডিজেল সংকটে ধানের অবস্থাও খারাপ। এর সঙ্গে পাট আবাদ নিয়েও বিপাকে আছি। আবাদে পিছিয়ে পড়েছি। জমিতে সেচ দিতে পারছি না। এভাবেতো ধান বা পাট কিছুই হয় না।’

এদিকে সাঁথিয়া ও বেড়া উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও সেচ ব্যয় কমাতে ১৯৯২ সালে খাল খনন করে ৩৮৪ কোটি টাকা ব্যয়ে সেচ প্রকল্প চালু করে পানি উন্নয়ন বোর্ড। তবে এর সুফলও পাচ্ছেন না কৃষকরা। ১৮ হাজার হেক্টর জমি এই সেচের আওতায় থাকলেও সাড়ে ৩ হাজার হেক্টর জমিও পাচ্ছে না এর সুবিধা। অধিকাংশ খাল অকেজো হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে ডিজেলচালিত শ্যালো ইঞ্জিন বসিয়ে ধান ও অন্যান্য ফসল আবাদ শুরু করেছেন কৃষকরা। তবে ডিজেল সংকটে সেখানেও ভোগান্তির শেষ নেই।

সাঁথিয়া উপজেলার বাওইকোলা গ্রামের কৃষক হাসান আলী বলেন, ‘তিন বিঘা বোরো আবাদ করেছি। অতিরিক্ত ২২ থেকে ২৫ হাজার টাকা খরচ জেনেও শ্যালো ইঞ্জিনে সেচ দিচ্ছি। এখন তেল পাচ্ছি না। শ্যালো ইঞ্জিন বসিয়ে ডিজেল সংকটে আরও বিপাকে পড়েছি। যেখানে ১০ থেকে ১৫ লিটার ডিজেল লাগবে সেখানে লাইনে দাঁড়িয়ে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৫ লিটার। এই সংকটে শুধু ধান নয়, নষ্ট হচ্ছে মাঠের তিল, পাট, কাঁচা সবজি ও অন্যান্য ফসল।’

‘তিন বিঘা বোরো আবাদ করেছি। অতিরিক্ত ২২ থেকে ২৫ হাজার টাকা খরচ জেনেও শ্যালো ইঞ্জিনে সেচ দিচ্ছি। এখন তেল পাচ্ছি না। শ্যালো ইঞ্জিন বসিয়ে ডিজেল সংকটে আরও বিপাকে পড়েছি। যেখানে ১০ থেকে ১৫ লিটার ডিজেল লাগবে সেখানে লাইনে দাঁড়িয়ে পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৫ লিটার। এই সংকটে শুধু ধান নয়, নষ্ট হচ্ছে মাঠের তিল, পাট, কাঁচা সবজি ও অন্যান্য ফসল’

এ ভোগান্তি শুধু জেলার সদর, সাঁথিয়া বা বেড়া উপজেলায় নয়, বরং পুরো জেলাজুড়েই ডিজেল প্রাপ্তিতে ভোগান্তি পোহাচ্ছেন কৃষকরা। ডিজেলের অভাবে ঠিকভাবে এ সংশ্লিষ্ট যান চালানো সম্ভব হচ্ছে না।

এছাড়া বিদ্যুৎচালিত পাম্পে সেচেও ভোগান্তির শেষ নেই কৃষকের। ঘন ঘন লোডশেডিংয়ে ঠিকমতো পাম্প চালানো যাচ্ছে না। এক্ষেত্রে উৎপাদন নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন কৃষকরা।

চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃষক হাসেম বলেন, ‘গত কয়েক সপ্তাহ গ্রামে প্রচুর লোডশেডিং হয়েছে। এতে আমরা সেচ নিয়ে চিন্তায় ছিলাম। এর মধ্যে ডিজেল সংকটতো আছেই। তবে গত দুদিন ধরে বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ডিজেলের সংকটও যদি কমে যেতো তাহলে সেচে আরও সুবিধা হতো।’

‘প্রয়োজন ছাড়াই অনেকে কৃষক সেজে তেল নিচ্ছেন। এতে সমস্যা আরও বাড়ছে। কৃষকদের ভোগান্তিও বাড়ছে। কৃষকদের ভোগান্তি লাঘবে স্থানীয় কৃষক ও প্রশাসনকে সমন্বয় করে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি ও কৃষকদের স্বার্থে আমরা কাজ করছি’

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল আমিন চৌধুরী বলেন, চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর, ঈশ্বরদীর একাংশ ও সদর উপজেলার একাংশ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে। ২৬ তারিখ থেকে এসব এলাকার লোডশেডিং কমেছে। বর্তমানে চাহিদার সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহ রয়েছে। এর বাইরে লোডশেডিংয়ের প্রয়োজন হলেও ফসলি জমিতে সেচ এলাকায় আমরা লোডশেডিং কমিয়ে দেই। তবে আপাতত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে। আশা করছি এই ধারাবাহিকতা থাকবে। এতে লোডশেডিংয়ের ভোগান্তি থাকবে না।

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক বলেন, একটু কষ্ট হলেও কৃষক তেল পাচ্ছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাদের ক্ষেত্রে আমরা অগ্রাধিকার রেখেছি। তাছাড়া জেলার অনেক জায়গায় দুই সপ্তাহের মধ্যে ধান উত্তোলন শুরু হবে। ফলে সেচে কিছুটা ঘাটতি থাকলেও উৎপাদনে বড় প্রভাব পড়বে না। এর বাইরে পাট বা অন্যান্য ফসলে সেচ লাগবে। কৃষকরা যেন প্রয়োজনীয় তেল পায় সে ব্যাপারে আমরা কাজ করছি।

‘আমাদের ৩-৪টা শ্যালো ইঞ্জিন, দুইটি ট্রাক্টর। এগুলো চালানোই কষ্টকর হয়ে পড়ছে। ডিজেল সংকটে ধানের অবস্থাও খারাপ। এর সঙ্গে পাট আবাদ নিয়েও বিপাকে আছি। আবাদে পিছিয়ে পড়েছি। জমিতে সেচ দিতে পারছি না। এভাবেতো ধান বা পাট কিছুই হয় না’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, প্রয়োজন ছাড়াই অনেকে কৃষক সেজে তেল নিচ্ছেন। এতে সমস্যা আরও বাড়ছে। কৃষকদের ভোগান্তিও বাড়ছে। কৃষকদের ভোগান্তি লাঘবে স্থানীয় কৃষক ও প্রশাসনকে সমন্বয় করে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি ও কৃষকদের স্বার্থে আমরা কাজ করছি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Sherpur

সরকারি দপ্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তার টিকটক ভিডিও ফাঁস

জুন 13, 2026
বরিশালের উজিরপুর উপজেলা

উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

জুন 13, 2026
পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

জুন 13, 2026
Latest News
Sherpur

সরকারি দপ্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তার টিকটক ভিডিও ফাঁস

বরিশালের উজিরপুর উপজেলা

উজিরপুরে তিন কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেপ্তার

পলাতক মাদক কারবারি

খিলক্ষেতে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি আটক

আঙুর

ইউটিউব দেখে আঙুর চাষে ঝুঁকছেন বগুড়ার তরুণরা

Manikganj

সরকারি হাসপাতালের সেবা ব্যাহত করে ফ্রি মেডিকেল ক্যাম্প!

উৎপাদন

উৎপাদন কমায় নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের আশঙ্কা

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি

সরকারি নিবন্ধন লাভ করলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’

নিখোঁজ

গোপালগঞ্জে তিনদিন নিখোঁজ থাকার পর শাহিন শেখের মরদেহ উদ্ধার

ব্রাজিল ভক্ত

প্রিয় দলের জন্য পুরো বাড়ি রাঙালেন ব্রাজিল ভক্ত

আগুন

বান্দরবানের রুমায় ভয়াবহ আগুন, ৪ দোকান ও ঘর পুড়ে ছাই

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa