Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মালয়েশিয়ায় অভিবাসী নিয়ে স্থানীয়দের দ্বন্দ্ব, যা বলল ইমিগ্রেশন বিভাগ
আন্তর্জাতিক প্রবাসী খবর

মালয়েশিয়ায় অভিবাসী নিয়ে স্থানীয়দের দ্বন্দ্ব, যা বলল ইমিগ্রেশন বিভাগ

By Tarek HasanDecember 28, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় বিভিন্ন দেশের নাগরিক ব্যবসা, শিক্ষা, কাজ এবং ‘মাই সেকেন্ড হোম’ ক্যাটাগরিতে বসবাস করেন। দীর্ঘদিন ধরে বসবাসের ফলে নিজস্ব এলাকা, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ ও স্কুলসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তারা।

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ

এদিকে দেশটির ইমিগ্রেশনের পরিচালক শামসুল বদরিন মহসিন জানিয়েছেন, স্থানীয়রা বিদেশিদের সংখ্যাধিক্য এলাকা নিয়ে প্রায়ই নানা অভিযোগ করে আসছেন। অভিবাসন বিভাগ ক্লাং উপত্যকায় বিদেশিদের আকৃষ্ট করার অন্যতম কারণ হিসেবে চাকরির ক্ষেত্রে, বিশেষ করে নির্মাণ এবং সেবা সেক্টরে বিদেশি কর্মীদের প্রচুর চাহিদার কথা জানায়।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক শামসুল বদরিন মহসিন বলেছেন, রাজধানী শহরে বিদেশি শ্রমের উচ্চ চাহিদা থাকায় নিয়োগকর্তারা এসব বিদেশিদের মধ্য থেকে নিয়োগ দেন। কুয়ালালামপুরের সমস্যা হলো, এখানে প্রচুর সংখ্যক বিদেশি। আমরা প্রায়ই এ বিষয়ে অভিযোগ পাই। কিন্তু পরিদর্শন করার পর, আমরা দেখতে পাই যে, তাদের বেশিরভাগেরই বৈধতা রয়েছে।

Advertisement

তিনি বলেন, বিদেশিদের দেখে স্থানীয়রা ধারণা করেন যে, তারা অবৈধ অভিবাসী। পুলিশ এবং কুয়ালালামপুর সিটি অথরিটি এ বিষয়ে কোনো কাজ করছে না বলে অভিযুক্ত করতে শুরু করেন। বাস্তবতা হলো আমরা যে বিদেশিদের দেখছি তারা সবাই অবৈধ নয়। সম্প্রতি আমরা পুডুরায় অভিযান পরিচালনা করে অনেক বিদেশিকে আটক করেছিলাম। কিন্তু আমরা তাদের ছেড়ে দিয়েছি। কারণ, তাদের বৈধতা এবং কাজের অনুমতি ছিল।

শামসুল বদরিন জানান, তার বিভাগ রাজধানীতে বিদেশিদের আগমনের বিষয়টি গুরুত্ব সহকারে নেয়। অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের শনাক্ত করতে অভিযান পরিচালনা করে থাকে।

দেশটির ক্লাং উপত্যকা জুড়ে কমপক্ষে ৩০টি স্থানে বিদেশিদের নিজস্ব বসতি এলাকা গড়ে উঠেছে। কারণ, ক্লাং উপত্যকা দ্রুত উন্নয়ন, শিল্প এবং ব্যবসায়িক কার্যক্রমের জন্য বিখ্যাত। ফলে এ এলাকায় কাজের সুযোগ থাকায় বিদেশিদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে নির্মাণ, সেবা এবং পরিচ্ছন্নতা সেক্টরে। উল্লেখযোগ্যভাবে বিদেশিদের সংখ্যার বৃদ্ধির ফলে বিভিন্ন ক্ষেত্রে তারা আধিপত্য দেখাতে শুরু করায় স্থানীয় বাসিন্দাদের বেশ ভাবিয়ে তুলেছে। বর্তমানে ক্লাং উপত্যকার বেশ কিছু এলাকা বিভিন্ন বিদেশিদের কলোনিতে পরিণত হয়েছে।

অপরদিকে, বাংলাদেশিরা লেবুহ আমপাং, বুকিত বিনতাং এবং চেরাস বারুতে বাস করেন। রোহিঙ্গা শরণার্থীরা আমপাং, গোমবাক এবং সেরি কেমবাঙ্গানে কেন্দ্রীভূত।

অন্যদিকে, পাকিস্তানিরা চেরাস, পুচং, শাহ আলম, সেরি কেমবাঙ্গান, নিলাই এবং ডেংকিল এলাকায় তাদের নিজস্ব ব্যবসা পরিচালনা করে। গত এক দশকে, ভারত, নেপাল, আরব অঞ্চল এবং আফ্রিকা থেকে ক্রমবর্ধমান সংখ্যক বাসিন্দাও ক্লাং উপত্যকায় বসতি স্থাপন করেছে।

সুইডেনকে সবুজ সংকেত তুরস্কের

পর্যবেক্ষকরা বিশ্বাস করেন যে, কর্তৃপক্ষের কার্যকর এবং টেকসই ব্যবস্থা বিদেশিদের মালয়েশিয়ায় যাওয়া সমস্যার সমাধান হবে। বিভিন্ন ক্যাটাগরির ভিসার বিভিন্নরকম শর্ত আছে। সে সব শর্ত মেনে অবস্থান করলে কোনো বিদেশিই মালয়েশিয়ার স্থানীয়দের জন্য সমস্যার হবেন না।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa