বিশ্বমঞ্চে পাঞ্জাবি সংগীত ও সংস্কৃতিকে নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার স্বীকৃতিস্বরূপ জনপ্রিয় সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জকে বিশেষ সম্মাননা দিয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিল।

সিটি কাউন্সিলের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক নাগরিক প্রস্তাব গ্রহণ করা হয়, যার মাধ্যমে ২০২৭ সালের ৬ জানুয়ারিকে ‘দিলজিৎ দোসাঞ্জ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
এই প্রস্তাবটি উত্থাপন করেন কাউন্সিল ওম্যান মনিকা রদ্রিগেজ। পাঞ্জাবি সংগীতকে বিশ্বব্যাপী পরিচিত করা এবং মার্কিন মূলধারার সংস্কৃতিতে দক্ষিণ এশীয়দের প্রতিনিধিত্ব বাড়াতে দিলজিতের অবদানকে বিবেচনায় নিয়েই তাকে এই সম্মান দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে লস অ্যাঞ্জেলেস সিটি কাউন্সিলের পক্ষ থেকে সম্মাননা প্রদান অনুষ্ঠানের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যায়, মনিকা রদ্রিগেজ দিলজিতের হাতে ফ্রেমে বাঁধানো সম্মাননা স্মারক তুলে দেন।
এই সম্মাননা পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দিলজিৎ দোসাঞ্জ লস অ্যাঞ্জেলেস সিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই স্বীকৃতি তার জন্য অত্যন্ত গর্বের এবং তিনি ভাষায় প্রকাশ করতে পারছেন না তার অনুভূতি।
দিলজিতের বিশ্বজুড়ে জনপ্রিয় ‘দিল-লুমিনাতি ট্যুর’ এই অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই ট্যুরের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেন এবং একাধিক বড় মঞ্চে পারফর্ম করে দক্ষিণ এশীয় সংগীতশিল্পীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেন।
বর্তমানে তিনি ‘অরা নর্থ আমেরিকান ট্যুর ২০২৬’ নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি তিনি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম অ্যারেনায় পারফর্ম করেন এবং আগামী ২০ ও ২১ জুন ক্যালিফোর্নিয়ার সান… এলাকায় আরও দুটি শো করার কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



